ভারতে নাশকতা চালাতে ইউনূস সরকারের মদতে ইসলামিক রিপাবলিকান আর্মি গড়ল রোহিঙ্গা জঙ্গিরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বদলা নিতে রোহিঙ্গা জঙ্গিদের নিয়ে ইসলামিক রিপাবলিকান আর্মি (আইআরএ) নামে একটি সংগঠন গঠন করেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। সংগঠনের সদস্যদের সশস্ত্র প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বে রয়েছেন প্রাক্তন সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া ও নুরুদ্দিন খান। সংগঠনটিতে মহিলাদের জন্য পৃথক একটি শাখাও খোলা হয়েছে। ওই শাখা মূলত আত্মঘাতী বা ফিদায়েঁ বাহিনী হিসাবে কাজ করবে। ওই মহিলা ফিঁদায়ে বাহিনীর নেতৃত্বে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী তথা জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেত্রী শামান্তা শারমিন। নয়া সংগঠনকে আগ্নেয়াস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করছে মার্কিন ধনকুবের জর্জ সোরাস ও তদারকি সরকার। যদিও মোল্লা ইউনূস সরকারের স্বরাষ্ট্র সচিব তথা হিযবুত তাহরীর প্রতিষ্ঠাতা নাসিমুল গনি এ বিষয়ে কিছু বলতে চাননি।  

সূত্রের খবর, গত ফেব্রুয়ারি মাসেই কক্সবাজারের উখিয়ার এক ডেরায় তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে এক গোপন বৈঠকে বসেছিলেন রোহিঙ্গা সংগঠনের নেতারা। বৈঠকে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও)মাওলানা আজিজুল হক, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) আতা উল্লাহ, আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) এবং আরাকান রোহিঙ্গা ইসলামি মোহাজ (এআরআইএম)-এর শীর্ষ নেতাদের পাশাপাশি কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের প্রধান নাথান বমও উপস্থিত ছিলেন। ওই বৈঠকে ঠিক হয়েছে, মায়ানমারের আরাকান আর্মির সঙ্গে লড়াই করার পাশাপাশি পশ্চিমবঙ্গ-সহ উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে নাশকতা চালানো হবে।

বান্দরবান-সহ পার্বত্য চট্টগ্রামের জঙ্গল ঘেরা এলাকাতে ইতিমধ্যেই নতুন করে শুরু হয়েছে নবগঠিত সংগঠনের সদস্যদের সশস্ত্র প্রশিক্ষণ। রাঙামাটির বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি এবং বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি ও লামায় ওই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। প্রাথমিকভাবে ইনসাস রাইফেল একে ৪৭ সহ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে কীভাবে আইইডি বিস্ফোরণ ঘটানো হবে, তারও প্রশিক্ষণ চলছে। ধাপে-ধাপে চলবে ওই প্রশিক্ষণ। প্রতিটি গ্রুপে ৫০ জন করে জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়া হবে। ওই সশস্ত্র প্রশিক্ষণ নেওয়া ক্যাডাররা ‘আলকিন’ হিসাবে পরিচিত হবেন। সূত্রের খবর, ইসলামিক রিপাবলিক আর্মির সদস্য হিসাবে যাদের বেছে নেওয়া হয়েছে তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। প্রত্যেককে প্রশিক্ষণ শেষে বিশেষ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ বা আরসা) পাঁচ সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে চমকপ্রদ তথ্য পেয়েছে পুলিশ। ধৃতরাই জেরার মুখে জানিয়েছে ‘নতুন গঠিত ইসলামিক রিপাবলিক আর্মির (আইআরএ) মহিলা ফিদায়েঁ বাহিনীর নেত্রী সামান্তা শারমিনের নির্দেশ মেনেই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকায় ঘাঁটি গেড়েছিলেন। মূলত সশস্ত্র বাহিনীর জন্য মহিলা ক্যাডার রিক্রুটের কাজেই এসেছিলেন।

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?