Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পণের বলি! শ্বশুর-শাশুড়ি, ডাক্তার স্বামীর চরম নির্যাতনে ‘আত্মঘাতী’ শিক্ষিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্যে এসেছে গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানা এলাকার একটি মর্মান্তিক ঘটনা। দিল্লির ডাল্লুপুরার কেন্দ্রীয় বিদ্যালয় (কেভিএস) তে কর্মরত শিক্ষিকা অন্বিতা শর্মা নিজের শ্বশুরবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শুরু হয় তদন্ত। তারপরেই কেঁচো খুঁড়তে গিয়ে বেরোয় কেউটে।

জানা গিয়েছে ২০১৯ সালের ৮ ডিসেম্বর অন্বিতা শর্মার বিয়ে হয় গৌরব কৌশিকের সঙ্গে। গৌরব ম্যাক্স হাসপাতালের এক চিকিৎসক। ২৬ লক্ষ টাকা খরচ করে মেয়ের বিয়ে দিয়েছিলেন বাবা অনিল শর্মা। জামাইকে যৌতুক হিসেবে দিয়েছিলেন একটি সুইফট ডিজায়ার। তৎসত্ত্বেও, গৌরবের পরিবার অন্বিতার বাবার কাছ থেকে আরও টাকা দাবি করতে থাকে। বাবার উপর চাপ সৃষ্টি করতে মেয়ের উপর চলত শারীরিক নির্যাতন।

অন্বিতা পেশায় ছিলেন শিক্ষিকা, কিন্তু আর্থিকভাবে স্বাধীন ছিলেন না মোটেই। বেতন তো বটেই, এটিএম এবং চেক বইও তাঁকে দিয়ে দিয়ে হয়েছিল শ্বশুরবাড়ির সদস্যদের কাছে। মৃতার পরিবারের অভিযোগ, গত ১৬ মার্চ গৌরব, তার বাবা সুরেন্দ্র এবং মা মঞ্জু শর্মা অন্বিতাকে নির্মমভাবে নির্যাতন করেন। আর সহ্য করতে না পেরে অন্বিতা একটি সুইসাইড নোট লিখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। দুপুর ১:৩০ নাগাদ তাঁকে উদ্ধার করে বসুন্ধরার লে-ক্রেস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অন্বিতাকে মৃত ঘোষণা করেন।

অন্বিতা শর্মার বাবার অভিযোগের ভিত্তিতে স্বামী গৌরব কৌশিক, শ্বশুর সুরেন্দ্র শর্মা এবং শাশুড়ি মঞ্জু শর্মার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৮৫, ১১৫, ৩৫২, ৮০ ধারা এবং যৌতুক নিষিদ্ধকরণ আইনের ৩ এবং ৪ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের