‘সর্বক্ষণ আমার সঙ্গে সংযোগ থাকবে’, আশ্বস্ত করে লন্ডন উড়ে গেলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ-সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে শনিবার (২২ মার্চ) লন্ডনের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমদম বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘ কলকাতা থেকে প্রথমে দুবাই যাচ্ছি। তার পর সেখান থেকে লন্ডনের বিমান ধরব। চার-পাঁচ দিনের জন্য আমরা যাচ্ছি। কিন্তু সর্বক্ষণ আমার সঙ্গে সংযোগ থাকবে। বাংলার মা-মাটি-মানুষকে বলব, আপনারা ভাল থাকবেন।’   

প্রথমে ঠিক ছিল শনিবার সকালের বিমানে লন্ডনের উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী। কিন্তু লন্ডনের  হিথরো বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরে খানিকটা রদবদল ঘটে সফরসূচিতে। রবিবার সকালে (লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী সকাল, ভারতীয় সময় অনুযায়ী দুপুর) হিথরোতেই নামবে মমতার উড়ান। আপৎকালীন ব‍্যবস্থা হিসেবে গ‍্যাটউইক বিমানবন্দরে নামার কথা ভাবা হয়েছিল। আগামিকাল রবিবার (২৩ মার্চ) দুপুরে লন্ডন পৌঁছনোর পরে বিশ্রাম নেবেন। পরের দিন সোমবার (২৪ মার্চ) ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেবেন। ২৫ তারিখ বাণিজ্য সম্মেলন। ২৬ তারিখ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক। ২৭ তারিখ অক্সফোর্ডে ভাষণ দেবেন। ২৮ তারিখ লন্ডন থেকে রওনা দিয়ে দেশে ফিরবেন।

তাঁর বিদেশ সফরের সময় রাজ্য প্রশাসনের কাজকর্মে যাতে কোনও স্থবিরতা না আসে তার জন্য মন্ত্রী, সচিব এবং পুলিশ আধিকারিকদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। গড়ে দিয়েছেন টাস্ক ফোর্স। ওই টাস্ক ফোর্সে রয়েছেন ভূমি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার, অর্থসচিব প্রভাত মিশ্র, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। তাছাড়া সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করবেন পাঁচ জন। তাঁরা হলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যু‍ৎমন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা। কোনও কিছু ঘটলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে নিয়েই কাজ করবে এই টাস্ক ফোর্স। প্রশাসনিক কাজকর্ম সামলাতে যেমন সরকারি টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, তেমনই তাঁর অনুপস্থিতিতে দলের দায়িত্ব কারা সামলাবেন, তা-ও জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। তাঁর কথায়, ‘আমার অনুপস্থিতিতে দল সামলাবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।’

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির