চন্দ্রকোনায় দেওয়াল লিখনে ছড়া ও ব্যঙ্গচিত্রে শুভেন্দুকে নিশানা তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি ,পশ্চিম মেদিনীপুর: ২০২৬ সালের নির্বাচনের আগে দেওয়াল লিখন যুদ্ধে সম্প্রীতির বার্তা। কোথাও লেখা হিন্দু – মুসলিম ভাই ভাই , বিজেপির স্থান নাই। আবার কোথাও লেখা ছি ছি বিজেপি ছিঃ ,নিরব কে চিনলি ,ললিতকে চিনলি, মানুষকে চিনলি না। আবার কোথাও লেখা হিন্দু হিন্দু ভাই ভাই দেশের দু’কোটি বেকারের চাকরি নাই। শুভেন্দু অধিকারীর ব্যঙ্গচিত্র দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা(Chandrakona) দু’নম্বর ব্লকের মহেশপুর(Maheshpur ) এলাকায় দেওয়াল লিখন তৃণমূল কর্মী সমর্থকদের। আগামী বছর বিধানসভা নির্বাচন। বেশ কিছুটা দেরি রয়েছে।

কিন্তু চন্দ্র কোনায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মেনে হাতে অল্পসময় তাই বিধানসভার জন্য দেওয়াল লিখনে নেমে পড়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। বিজেপি ইতিমধ্যে দেওয়ালে লিখতে শুরু করেছে হিন্দু হিন্দু ভাই ভাই। মেদনীপুর যেহেতু শুভেন্দু গড়। তাই সেই মেদিনীপুরের চন্দ্র কোনায় তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী কে রাজনৈতিক নিশানা করে তার ব্যঙ্গচিত্র বানিয়ে বিখ্যাত উড়িয়া গানের ‘চিনলি নে ননী’ তার অনুকরণে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েতের দাবি বিজেপি যে বিভাজনের রাজনীতি তৈরি করার চেষ্টা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা আগামী দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। তাদের উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে আগে থেকে রাজনৈতিকভাবে সচেতন করা।

তাদের বিশ্বাস ২০২৬ সালে চতুর্থ বারের জন্য তৃণমূল কংগ্রেস আবার রাজ্যে শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে এবং তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) মুখ্যমন্ত্রীর কুর্ষিতে বসবেন। মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবে। বিভাজনের রাজনীতিকে মানুষ ২০২৪ সালে যেভাবে প্রত্যাখ্যান করেছে সেভাবেই আগামী বছর বিধানসভার নির্বাচনে প্রত্যাখ্যান করবে বলে তৃণমূল নেতারা স্পষ্ট আশাবাদী। পশ্চিমবঙ্গে দেওয়াল লিখনে একসময় তরজা চলত জোর কদমে। পরবর্তীকালে ব্যানার ফেস্টুন এবং ডিজিটাল মাধ্যমে আশায় দেওয়াল লিখন কিছুটা ভাঁটা পড়ে যায়।

কিন্তু পশ্চিম মেদনীপুর জেলা চন্দ্রকোনা গ্রাম বাংলার বিভিন্ন ছোট ছোট মাটির ও টালি এবং এডবেস্টার এর ঘরের দেওয়াল গুলিতে ইতিমধ্যেই রংবেরঙের কালিতে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছেন ঘাসফুল শিবিরের কর্মীরা। বেকারত্ব থেকে শুরু করে কেন্দ্রের বিরুদ্ধে নানা ইস্যুতে মহেশপুর প্রাইমারি বুথ এলাকার তৃণমূল কর্মীরা, ছড়া বেঁধেছেন রাজনৈতিক দিশায়। তাদের এই নিশানায় মূলত রয়েছে মেদিনীপুরের অধিকারী পরিবার। ছড়ার তরজায় এবার ঘাসফুল শিবির কে কিভাবে বিজেপি পাল্টা উত্তর দেয় তার অপেক্ষায় রয়েছে পথ চলতি চন্দ্রকোনা বাসি।

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই স্পেশাল পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা