মর্মান্তিক দুর্ঘটনা, বিয়ে থেকে ফেরার পথে চাকা ফেটে উল্টে গেল বরের গাড়ি, নিহত ৪

রবিবার সাতসকালে বিহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! বেগুইসরাইয়ে ডিভাইডারে ধাক্কা লেগে গাড়ির টায়ার ফেটে ঘটনাস্থলেই মৃত্যু হল ৪ জনের।

Share:

নিজস্ব প্রতিনিধি, বিহারঃ রবিবার সাতসকালে বিহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! বেগুইসরাইয়ে ডিভাইডারে ধাক্কা লেগে গাড়ির টায়ার ফেটে ঘটনাস্থলেই মৃত্যু হল ৪ জনের। গুরুতর জখম অবস্থায় আরও ৫ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই মৃত্যুর সঙ্গে লড়ছেন তাঁরা। প্রাথমিক সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্থ SUV গাড়িটি একটি বিয়ে বাড়ি থেকে শোভাযাত্রা নিয়ে ফিরছিল। ফেরার পথেই আজ ভোরে বেগুইসরাইয়ে ৩১ নম্বর জাতীয় সড়কের কাছে আসতেই গাড়িটির টায়ার ফেটে যায়। ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। ফলে দুর্ঘটনাস্থলেই মারা যান চারজন। গুরুতর আহত হন গাড়িতে থাকা আরও পাঁচজন। পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাটি ঘটেছে, বিহারের বেগুইসরাইয়ে ৩১ নম্বর জাতীয় সড়কের নগর খানা এলাকার কাছে।

জানা গিয়েছে, বর অভিষেক কুমারের বিয়ে উপলক্ষে বেগুইসরাইয়ের পাহাড়পুর গ্রাম থেকে শোভাযাত্রা নিয়ে সাহেবপুর কমলে গিয়েছিল বরযাত্রীর দল। বিয়ের বাড়ি সেরে আজ ভোরে তাঁরা SUV চেপে ফিরে আসছিল। গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। এরপর বেগুইসরাইয়ের কাছে উক্ত ঘটনাস্থলে আসতেই আচমকা গাড়িটির চাকা ফেটে যায়। এবং সামনেই ছিল ডিভাইডার। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। সেখানেই গাড়িটি রীতিমতো চুরমার হয়ে যায়। ঘটনাস্থলেই চারজন মারা যান। আর আহত ৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ এখন ঘটনাস্থল পরিদর্শন করছেন। এই বিষয়ে সদর ডিএসপি সুবোধ কুমার নিশ্চিত করেছেন যে, টায়ার ফেটে যাওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে, যার ফলে গাড়িটি হাইওয়েতে উল্টে যায়। নিহতদের মধ্যে রয়েছেন মনোজ কুমার সিনহা, তাঁর ছেলে ১৯ বছর বয়সী অঙ্কিত কুমার, তার ভাই অভিষেক কুমার, রুদল পাসওয়ানের ছেলে ১৯ বছর বয়সী সৌরভ কুমার এবং জগদীশ পণ্ডিতের ছেলে ১৮ বছর বয়সী কৃষ্ণ কুমার।

 

‘কৃষ্ণসার হরিণ’ হত্যা মামলা নিয়ে ছবি, ‘কালা হিরণ’ মুক্তি স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান

ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

শ্রীরামপুরে ঢুকলেই ‘ডিম থেরাপি’, কল্যাণকে নিশানা বিজেপি কর্মীদের

তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস