লন্ডনে পৌঁছলেন মমতা, বিশ্রাম নেবেন হোটেলেই

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ বিমান যাত্রা শেষে লন্ডনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার (২৩ মার্চ) দুপুরে লন্ডনের হিথারো বিমানবন্দরে   নামেন তিনি। বিমানবন্দর থেকে সোজা পৌঁছে গিয়েছেন সেন্ট জেমস কোর্ট হোটেলে। আজ সারা দিন হোটেলেই থাকবেন। তবে বিকেলের দিকে হোটেলের কাছে থাকা পার্কে হাঁটতে পারেন তিনি।

প্রথমে ঠিক ছিল শনিবার সকালের বিমানে লন্ডনের উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী। কিন্তু লন্ডনের  হিথরো বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরে খানিকটা রদবদল ঘটে সফরসূচিতে। পিছিয়ে যায় লন্ডন যাত্রার সূচি। শনিবার রাতে দমদম বিমানবন্দর থেকে প্রথমে উড়ে গিয়েছিলেন দুবাই। সেখানে এদিন ভোরে পৌঁছন। তার পরে সোজা লন্ডনের বিমান ধরেন। ছয় দিনের সফরে ব্রিটেনে আসা মমতার এদিন কোনও কর্মসূচি নেই। তবে আগামিকাল সোমবার থেকে ঠাসা সূচি। সোমবার ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেবেন। ২৫ তারিখ বাণিজ্য সম্মেলনে অংশ নেবেন। ২৬ তারিখ বাংলায় বিনিয়োগ নিয়ে সরকারি স্তরে বৈঠক রয়েছে। ২৭ তারিখ অক্সফোর্ডে পড়ুয়া ও গবেষকদের সামনে তুলে ধরবেন লড়াই করে তাঁর উঠে আসার কাহিনি। তৃণমূল জমানায় বদলে যাওয়া পশ্চিমবঙ্গের গল্প। ২৮ তারিখ লন্ডন থেকে রওনা দিয়ে দেশে ফিরবেন।

তাঁর বিদেশ সফরের সময় রাজ্য প্রশাসনের কাজকর্মে যাতে কোনও স্থবিরতা না আসে তার জন্য মন্ত্রী, সচিব এবং পুলিশ আধিকারিকদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। গড়ে দিয়েছেন টাস্ক ফোর্স। ওই টাস্ক ফোর্সে রয়েছেন ভূমি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার, অর্থসচিব প্রভাত মিশ্র, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। তাছাড়া সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করবেন পাঁচ জন। তাঁরা হলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যু‍ৎমন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা। কোনও কিছু ঘটলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে নিয়েই কাজ করবে এই টাস্ক ফোর্স। প্রশাসনিক কাজকর্ম সামলাতে যেমন সরকারি টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, তেমনই তাঁর অনুপস্থিতিতে দলের দায়িত্ব কারা সামলাবেন, তা-ও জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। তাঁর কথায়, ‘আমার অনুপস্থিতিতে দল সামলাবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।’

 

‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G