ঠাসা কর্মসূচি, সোমে ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: দীর্ঘ বিমান যাত্রায় ক্লান্ত হয়ে রবিবার (২৩ মার্চ) হোটেলের ঘরেই নিজেকে বন্দি করে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে হোটেল থেকে না বেরোলেও পুরোপুরি বিশ্রাম নেননি। জরুরি ফাইলপত্রে চোখ বুলিয়েছেন। বেশ কয়েকটি ফাইলে প্রয়োজনীয় নোটও দিয়েছেন। লন্ডনে এলেও মন পড়ে রয়েছে কলকাতায়। তাই কয়েক হাজার কিলোমিটার দূর থেকেই বাংলার হাল-হকিকতের খোঁজ নিয়েছেন। আজ সোমবার (২৪ মার্চ) থেকেই ব্যস-ত কর্মসূচি শুরু হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর। প্রথম দিনেই লন্ডনে ভারতীয় হাই কমিশনের এক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের নির্দেশেই মুখ্যমন্ত্রীকে বিশেষভাবে আপ্যায়িত করছেন লন্ডনের ভারতীয় দূতাবাসের শীর্ষ আধিকারিকরা।

প্রথমে ঠিক ছিল শনিবার সকালের বিমানে লন্ডনের উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী। কিন্তু লন্ডনের  হিথরো বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরে খানিকটা রদবদল ঘটে সফরসূচিতে। পিছিয়ে যায় লন্ডন যাত্রার সূচি। শনিবার রাতে দমদম বিমানবন্দর থেকে প্রথমে উড়ে গিয়েছিলেন দুবাই। সেখানে এদিন ভোরে পৌঁছন। তার পরে সোজা লন্ডনের বিমান ধরেন। দুপুরে নামেন হিথারো বিমানবন্দরে। সেখান থেকে সোজা পৌঁছন সেন্ট জেমস কোর্ট হোটেলে। এর আগেও একাধিকবার লন্ডনে এসে এই হোটেলেই উঠেছিলেন। অনেকেই ভেবেছিলেন, বিকেলের দিকে হোটেলের কাছে থাকা পার্কে হাঁটতে পারেন তিনি। তবে দীর্ঘ বিমান যাত্রার ক্লান্তি কাটাতে হোটেলের ঘর ছেড়ে বের হননি মমতা।

সোমবার ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ২৫ তারিখ মঙ্গলবার বাণিজ্য সম্মেলনে অংশ নেবেন। ২৬ তারিখ বাংলায় বিনিয়োগ নিয়ে সরকারি স্তরে বৈঠক রয়েছে। ২৭ তারিখ অক্সফোর্ডে পড়ুয়া ও গবেষকদের সামনে তুলে ধরবেন লড়াই করে তাঁর উঠে আসার কাহিনি। তৃণমূল জমানায় বদলে যাওয়া পশ্চিমবঙ্গের গল্প। ২৮ তারিখ লন্ডন থেকে রওনা দিয়ে দেশে ফিরবেন। কেননা, ৩১ মার্চ ঈদের দিন কলকাতায় থাকতে চান তিনি।  সূত্রের খবর, অক্সফোর্ডের ভাষণের চেয়েও শিল্প বৈঠককে বেশি গুরুত্ব দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। রাজ্যে বিদেশি বিনিয়োগকারীদের টানাই তাঁর কাছে পাখির চোখ।      

তাঁর বিদেশ সফরের সময় রাজ্য প্রশাসনের কাজকর্মে যাতে কোনও স্থবিরতা না আসে তার জন্য মন্ত্রী, সচিব এবং পুলিশ আধিকারিকদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। গড়ে দিয়েছেন টাস্ক ফোর্স। ওই টাস্ক ফোর্সে রয়েছেন ভূমি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার, অর্থসচিব প্রভাত মিশ্র, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। তাছাড়া সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করবেন পাঁচ জন। তাঁরা হলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যু‍ৎমন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা। কোনও কিছু ঘটলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে নিয়েই কাজ করবে এই টাস্ক ফোর্স। প্রশাসনিক কাজকর্ম সামলাতে যেমন সরকারি টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, তেমনই তাঁর অনুপস্থিতিতে দলের দায়িত্ব কারা সামলাবেন, তা-ও জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। তাঁর কথায়, ‘আমার অনুপস্থিতিতে দল সামলাবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।’

‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G