কফিন তো নয় চকলেট বাক্স! অভিনব উপায়ে শেষ বিদায় চকলেট ‘দিওয়ানা’কে

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘চকলেট’ খেতে ভালবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্করই বটে। চকলেট প্রেমীদের কাছে চকলেটই সব।চকলেটের প্রতি ‘দিওয়ানা’ ছিল ইংল্যান্ডের বাসিন্দা পল ব্রুম। তার প্রিয় চকলেট ছিল ‘স্নিকার্স’।তার মারা যাওয়ার পর তার কফিনটিকেই স্নিকার্স চকলেট বানিয়ে সমাহিত করলেন তার আত্মীয়রা।৫৫ বছর বয়সে মারা যান পল ব্রুম।বেঁচে থাকাকালীন তিনি সবসময় রসিকতা করতেন তার মৃত্যুর পর যেন চকলেট কফিন বানানো হয়।পলের শেষ ইচ্ছে পূরণ করলেন তার পরিবার।

দক্ষিণ লন্ডনে জন্মগ্রহণকারী পল ব্রুম পেশায় একজন কেয়ার অ্যাসিস্ট্যান্ট ছিলেন।তিনি প্রতিবন্ধী প্রাপ্তবয়স্কদের সাহায্য করতেন।তার বিদায় বেলায় এমন অনন্য দৃশ্য দেখে হতবাক নাটপাড়া।যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে সামাজিক মাধ্যমে।শুধু তাই নয় পলের কফিনের উপর ছিল তার প্রিয় ফুটবল দলের লোগো। পলের শেষ যাত্রার রাস্তাটা এমনভাবে তৈরি হয়েছিল যাতে পল মৃত্যুর পরেও তার প্রিয় জিনিসগুলো মনে রাখতে পারে।পলের একটি প্রিয় রেঁস্তেরা ছিল।বিদায় বেলায় তার বন্ধুরা ওই রেঁস্তেরার পাশ দিয়ে কফিন নিয়ে যায়।পলের বন্ধুরা বিশেষভাবে ডিজাইন করা টি শার্ট পড়ে তাকে শেষ বিদায়টুকু জানান।

পলের পরিবার জানান,পল ব্যক্তিগত জীবনে ভীষণ মজাদার মানুষ ছিল।বয়স্ক-শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য সে যথাসাধ্য চেষ্টা করত। পরিবারের জন্য সে খুব যত্নশীল ছিল। সে চকলেট খেতে ভালবাসত। বাড়িতে মাঝেমধ্যে তার প্রিয় চকলেট এনে উদযাপন করত।

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?