ইজরায়েলি হামলায় পরপর দুই বাগদত্তার মৃত্যু, বোবা হয়ে গিয়েছেন ফিলিস্তিনি যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি : যে দিকে তাকানো যায় ধ্বংস ছাড়া আর কিছুই নেই। গাজার বুকে জীবনের গল্প পরিণত হয়েছে এক ভয়াবহ দুঃস্বপ্নে।এখানে স্বপ্ন দেখা বারণ।প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াচ্ছে মৃত্যু যন্ত্রণা।কেউ জানে না আগামীকাল সূর্যের মুখ দেখতে পাবে কিনা।নেতানিয়াহু সরকারের নির্দেশে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইজরায়েল পৈশাচিক সেনারা।বাদ পড়ছে না অসহায় মানুষের আশ্রয়স্থল হাসপাতাল এমনকী নিষ্পাপ শিশুদের স্কুলও।গাজার হাজার হাজার মহিলারা তাদের পরিবার প্রিয়জনকে হারিয়েছেন।এর মধ্যে আছেন সন্ডোস আব্বাস নামে এক ফিলিস্তিনি।পরপর দুবার বাগদান সেরেছেন তিনি। কিন্তু বিয়ের আগেই বাগদত্তার রক্তমাখা দেহ দেখতে হয়েছে তাকে।জীবনে এতবার নৃশংসতার সাক্ষ্মী থেকেছেন যে হাসতে ভুলে গেছেন ওই মহিলা।

মাত্র কয়েক মাসের ব্যবধানে তিনি দু’বার বাগদান সেরেছেন এবং দু’বারই বাগদত্তাকে হারিয়েছেন ইজরায়েলি বিমান হামলায়।সদ্যই বাগদান সেরেছিলেন সন্ডোস আব্বাস। হবু স্বামীর সঙ্গে মাত্র একদিনই সময় কাটিয়েছিলেন।পরদিনই তার সর্বশেষ বাগদত্তা মাহমুদ আল-শোবাকি সকালে ফোন করে তাকে বিকেলের ইফতারের জন্য পরিবারের সঙ্গে দেখা করতে বলেছিলেন।সন্ডোস সেজেগুজে অপেক্ষা করছিল তার হবু স্বামীর।কিন্তু বিকেল গড়িয়ে গেলেও তার বাগদত্তার খোঁজ পাওয়া যায় নি।সন্ডোসের কথায়, তার এক আত্মীয় ফোন করে বলেন বিমান হামলায় তার হবু স্বামী মারা গিয়েছেন।এরপর কান্নায় ভেঙে পড়েন তিনি।মনকে শক্ত করলেন।এই যুদ্ধে হাজারো মহিলা তাদের জীবনসঙ্গীকে হারিয়েছেন, কিন্তু সন্ডোস আব্বাসের ক্ষত বেশ গভীর।কারণ, এটি তার জীবনে দ্বিতীয়বার ঘটল। দ্বিতীয় হবু স্বামীকে হারালেন তিনি।

সন্ডোস ফুপিয়ে কেঁদে বলে ওঠেন, ‘আমি প্রথমে দ্বিধান্বিত ছিলাম।প্রেম করে কষ্ট পেতে চাই নি।কিন্তু আমার হবু স্বামী আমাকে আশ্বাস দিলেন।তিনি সত্যিই আমাকে বুঝতেন।ও আমায় কথা দিয়েছিল আমার হারানো সবকিছু ফিরিয়ে দেবে।কিন্তু তার আগে ও আমাকে ছেড়ে চিরকালের মত চলে গেল।কি নিয়ে বাঁচব আমি।’

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?