ভয়ে এবার কাঁপবে চিন, লাদাখে নয়া ডিভিশন খুলছে ভারতীয় সেনাবাহিনী

চিনকে আটকাতে পূর্ব লাদাখে চিন সীমান্তে নতুন ডিভিশন প্রস্তুত করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। এই ডিভিশনের নাম দেওয়া হয়েছে, '72 ডিভিশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিনা হুমকির থেকে দেশকে রক্ষা করতে নতুন পরিকল্পনা করছে ভারতীয় সেনাবাহিনী। চিনের হামলা থেকে আটকাতে পূর্ব লাদাখে চিন সীমান্তে নতুন প্রাচীর প্রস্তুত করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। এই ডিভিশনের নাম দেওয়া হয়েছে, ’72 ডিভিশন’। যা স্থায়ীভাবে LAC-তে মোতায়েন থাকবে। যা সমগ্র লাদজাকে রক্ষা করবে। সেনাবাহিনীর বিদ্যমান তিনটি ডিভিশনের পাশাপাশি একটি নতুন ডিভিশনও গঠন করা হয়েছে। এটি ভিন দেশের কবল থেকে ভারতকে রক্ষা করতে নতুন প্রয়াস ভারতীয় সেনাবাহিনীর। সেনাবাহিনীর যেকোনও ডিভিশনে একজন মেজর জেনারেল থাকেন। এবং তাঁর নেতৃত্বে ১৫ হাজার সৈন্য থাকে। পাশাপাশি তিন থেকে চারটি ব্রিগেড থাকে। যার নেতৃত্বে থাকেন একজন ব্রিগেডিয়ার।

ইতিমধ্যেই পূর্ব লাদাখে ৭২ ডিভিশনের অধীনে একটি ব্রিগেড সদর দফতর খোলা হয়েছে। এখান থেকে কাজও শুরু হয়েছে। ১৪তম ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের অধীনে লাদাখে ৭২ ডিভিশন মোতায়েন করা হবে। বর্তমানে, এই এলাকায় টহল দিচ্ছে কাউন্টার-ইনসার্জেন্সি ইউনিট ইউনিফর্ম ফোর্, তাঁদের শীঘ্রই ৭২ ডিভিশনের কাছে হস্তান্তর করা হবে। জানিয়ে রাখি, বর্তমানে লাদাখের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এমন স্থায়ী ডিভিশন মোতায়েন, নিঃসন্দেহে একটি বড় সিদ্ধান্ত ভারতীয় সেনার।

২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সৈন্যদের মধ্যে সহিংস সংঘর্ষের পর থেকে লাদাখে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। যার ফলে অনেক জায়গায় টহলদারি বন্ধ হয়ে গিয়েছিল। এলএসি-তে পাঁচটি স্থানে ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ হয়েছিল। যেগুলি, দেপসাং, ডেমচক, গালওয়ান ভ্যালি, প্যাংগং সো এবং গোগরা হট স্প্রিং। ২০২০ সালে বেশ কয়েক দফা আলোচনার পর, উভয় দেশের সেনাবাহিনী গালওয়ান উপত্যকা, প্যাংগং তসো এবং গোগরা হট স্প্রিং থেকে প্রত্যাহার করে নেয়। তবে, ডেপসাং এবং ডেমচোকে সেনা মোতায়েনের কারণে সংঘাতের হুমকি রয়ে গিয়েছে। কিন্তু গত বছর অক্টোবরে LAC-তে টহল দেওয়ার বিষয়ে ভারত ও চিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছিল। চুক্তিতে, লাদাখকে আবারও ২০২০ মতোই রাখা হয়েছে।  এখন ভারত ও চিনের সেনাবাহিনী পাঁচটি স্থান থেকে সরে এসেছে। এবং এই জায়গাগুলিতে আগের মতোই টহলদারি শুরু হয়েছে।

 

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি