Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মায়ের কোল থেকে কেড়ে আছাড়ে খুন ৬ মাসের শিশুকে

ঘটনার জেরে বাপি ও আরতি পাণ্ডুয়া থানায় নাসিম ও মাফিজার নামে লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও গ্রেফতার হননি তাঁরা। আর তার জেরে এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। পুলিশের অবশ্য দাবি, তাঁরা কোনও অভিযোগই পাননি। অভিযোগ পেলে গুরুত্ব দিয়ে তা দেখা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা বলেও বড় কম বলা হয়। বরঞ্চ এই ঘটনা তুলে ধরল মানুষ কতটা নৃশংস হতে পারে নিজ স্বার্থে আঘাত লাগলে। মায়ের কোল থেকে ৬ মাসের দুধের শিশুকে কেড়ে নিয়ে তাঁর সামনেই ওই শিশুকে মাটিতে আছড়ে মারার ঘটনা ঘটল হুগলি জেলার সদর মহকুমার পাণ্ডুয়ায়। ঘটনার জেরে ওই শিশু মারা যাওয়ার পরে অভিযুক্তদের নামে থানায় অভিযোগ দায়ের পুলিশের দাবি এই ঘটনায় কোনও অভিযোগও দায়ের হয়নি। সব থেকে বড় বিষয় যে ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদে এই ৬ মাসের শিশুর মৃত্যুর ঘটনা ঘটল তা নিতান্তই তুচ্ছ। ছাগলে ধান খেয়েছে, এই অভিযোগকে ঘিরেই বিবাদ যাতে জীবন গেল এক দুধের শিশুর।

জানা গিয়েছে, পাণ্ডুয়া ব্লকের শিখিরা চাঁপতা গ্রাম পঞ্চায়েতের হরিদাসপুর এলাকার বাসিন্দা বাপি সোরেন ও আরতি সোরেনের প্রতিবেশী হিসাবে বসবাস করেন নাসিম আলি ও মফিজা খাতুন। নাসিমের আবার বেশ কিছু ছাগল রয়েছে। সেগুলো দিনের বেশির ভাগ সময়েই ছাড়া থাকে। তার জেরে ছাগলগুলি অনেকের বাড়িতেই যখন তখন ঢুকে যায়। তা নিয়ে নাসিমের সঙ্গে নিত্যদিনই বিবাদ বাঁধে এলাকাবাসীর। বাপি ও আরতি সোরেনের বাড়িতেও সেই ছাগল ঢুকে পড়ে। তা নিয়ে তাঁদের বিবাদও হয় মাঝেমধ্যেই। অভিযোগ মঙ্গলবার নাসিমের ছাগল বাপি আর আরতির বাড়িতে ঢুকে ধান খেয়ে নেয়। বাপির অভিযোগ, ছাগল ধান খাচ্ছে দাঁড়িয়ে দেখলেও তা আটকাননি নাসিমের স্ত্রী মাফিজা। ছাগল আটকাতে বলা হলে শুরু হয় দুপক্ষের বচসা। অভিযোগ সেই সময় মাফিজার হাতে ছাগল তাড়ানোর যে লাঠি ছিল তা দিয়েই বাপিকে মারধর শুরু করেন তিনি। আরতি তা আটকাতে যান। তাঁর কোলে ছিল ওই ছ’মাসে দুধের শিশু। অভিযোগ, সে সময় মাফিজা তাঁর কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে রাস্তায় আছাড় মারেন। তাতেই মারাত্মক চোট লাগে শিশুটির।

দ্রুত শিশুটিকে প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু রাতেই ফের শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, শুরু হয় বমি। পরিবারের লোকজন তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁদেরকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে যেতে বলেন। চিকিৎসকরা সেই সময়ে জানিয়েছিলেন, ওই শিশুটির মাথায় আঘাত লেগেছে। বুধবার সেই শিশু হাসপাতালে চিকিৎসাদীন অবস্থায় মারা যায়। ঘটনার জেরে বাপি ও আরতি পাণ্ডুয়া থানায় নাসিম ও মাফিজার নামে লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও গ্রেফতার হননি তাঁরা। আর তার জেরে এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। পুলিশের অবশ্য দাবি, তাঁরা কোনও অভিযোগই পাননি। অভিযোগ পেলে গুরুত্ব দিয়ে তা দেখা হবে। আর পুলিশের এই ভূমিকাতেই ক্ষোভ দেখা দিয়েছে এলাকায়।

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি

হান্টাভাইরাসে ৩ শিশুর মৃত্যু, আশঙ্কাজনক আরও ১, ভয়ানক তথ্য বিশ্বস্বাস্থ্য সংস্থার

এসির তাপমাত্রা কত রাখলে বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয় জানেন?

কেনিয়ায় ভারী বর্ষণ ও ভূমিধসের জেরে ভয়াবহ বিপর্যয়, মৃত ১৮

আইপিএলে ‘গার্লফ্রেন্ড সংস্কৃতি’ নিয়ে কড়া হচ্ছে BCCI, আসছে নতুন নিয়ম

বাকিতে গুটখা না দেওয়ায় পান বিক্রেতাকে নির্মম মারধর, ভাইরাল সিসিটিভি ফুটেজ

বক্স অফিসে চাঙ্গা ‘রাজা শিবাজি’, ৪০ কোটি আয়ের পথে রীতেশ দেশমুখের ছবি

৪৩তম জন্মদিনে তিরুপতি মন্দিরে তৃষার প্রার্থনা, ভোটগণনার দিনে বাড়ল আলোচনার ঝড়

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

৯ বছর পর PSL চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি, বাবর আজমের হাতে ট্রফি তুলে দিলেন নকভি

তেজী ঘোড়ার মতো ছুটছে শেয়ারবাজার, কয়েক মিনিটে লগ্নিকারীদের পকেটে ৪ লক্ষ কোটি

‘সব কার্ড আমার কাছে’, ইরানের সঙ্গে যুদ্ধের আবহে ছবি পোস্ট করে কোন বার্তা ট্রাম্পের?