রাজ্য পুলিশদের জন্য পোস্টাল ব্যালট বন্ধ হওয়ায় সরব মমতা  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের সময় এক রাজ্যের পুলিশকে অন্য রাজ্যে পাঠান হয়।  যা পশ্চিমবঙ্গে হয়ে থাকে। এবার পুলিশদের অন্য রাজ্যে পাঠান নিয়ে সরব হলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়।  শুক্রবার  বর্ধমানের রায়নার   সভা থেকে একের পর এক অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

এদিনের সভা থেকে মমতা বলেন, ‘ রাজ্যের পুলিশ নাকি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না। এটা আমি বরদাস্ত করব না। যতদূর যেতে হয় যাব।’  পাশাপাশি তিনি দাবি করেন, লোকসভা নির্বাচনের জন্য  এ রাজ্য থেকে ১৫০০ পুলিশ নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁদের ভোটাধিকার দেওয়া হয়নি। অবিলম্বে তাদেরকে ভোট দেওয়ার অনুমতি দিতে হবে। তা নাহলে আমি ওদের রাজ্যে ফিরিয়ে নিয়ে আসব। এছাড়াও মুখ্যমন্ত্রী এদিনের সভা থেকে প্রশ্ন তুলেছেন,’বিএসএফ সহ সব বাহিনীকেই ভোটের অনুমতি দেওয়া হয়েছে। তাহলে কেন রাজ্য পুলিশকে সেই অনুমতি দেওয়া হবে না?’

অন্যদিকে শুক্রবারের সভা থেকে রাজ্যের সরকারি কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বলেন, “যাদের  ইলেকশন ডিউটিতে থাকবে তাদের কারও বাড়ি নদিয়ায় ডিউটি পড়েছে মেদিনীপুরে, বা কারও মেদিনীপুরে বাড়ি বর্ধমানে ডিউটি পড়েছে । চিন্তা করবেন না  কোনও অসুবিধা হবে নেই। আপনাদের ছুটি দেওয়া হবে। ভোটটা দিয়ে আসবেন। কেউ আপনাদের ছুটি আটকাবেন না।” 

সাপ নয়, ঘরের পাশে ঘাপটি মেরে থাকা এই প্রাণির বিষের লিটার ১০০ কোটি

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

সন্ধ্যেতে চায়ের সঙ্গে চাই নতুন কিছু? বানিয়ে ফেলুন কাঁচকলা-শ্যামা চালের টিক্কি

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

ডেঙ্গি রুখতে আসানসোলে বিশেষ অভিযান, নজরদারিতে নামল ‘সিটি ওয়াচ কার’

লাউ-মুগ ডালের যুগলবন্দি! বানিয়ে নিন ওড়িশার ঐতিহ্যবাহী ‘লাউ ডালমা’

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’

ধোনির সঙ্গে একই দিনে অবসর, কী বলেছিলেন মাহি? অজানা তথ্য জানালেন রায়না