বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েও কেন কাজ করাননি? বাড়ি-বাড়ি গিয়ে ধমক বিডিও’র

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি তৈরির কাজ শুরু না করায় উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে ধমক দিলেন বিডিও’র। একসপ্তাহের মধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। নাহলে টাকা ফেরত নিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিডিও।

কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়ায়,কেন্দ্রের মুখাপেক্ষি না থেকে রাজ্য সরকার বাংলার গরীব মানুষের মাথার ছাদ করে দেওয়ার লক্ষে বাংলার বাড়ি প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাস দুয়েক আগেই রাজ্যের বাংলার বাড়ি তালিকাভুক্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রকল্পের মোট ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে দেওয়া হয়। সেই টাকা পেয়েও জেলায় জেলায় এখনও অনেক উপভোক্তা বাড়ি তৈরির কাজ শুরু করেনি আবার কেউ কাজ শুরু করলেও তা শুরুতেই বন্ধ হয়ে পড়ে রয়েছে।

নির্ধারিত সময়ে যাতে বাংলার বাড়ি প্রকল্পের কাজ সম্পন্ন হয় এবং উপভোক্তারা বাড়ি তৈরির কাজ শুরু করে এই নিয়ে আসরে নেমেছেন ব্লকের বিডিও’রা। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের গড় এলাকায় বাংলার বাড়ির টাকা পেয়েও কাজ শুরু না করা এমন উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে একসপ্তাহের মধ্যে কাজ শুরু করার ডেডলাইন বেঁধে দিলেন ব্লকের বিডিও উৎপল পাইক। বিডিও’র সাথে ছিলেন জয়েন্ট বিডিও বিকাশ কুমার বিজলী, পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ।

শুধু ডেডলাইন বেঁধে দেওয়া নয়, দুমাস পরও কেন বাড়ি তৈরির কাজ শুরু করেননি তা জানতে চান বিডিও উৎপল পাইক। উপভোক্তাদের উদ্দেশ্যে বিডিও’র হুঁশিয়ারী একসপ্তাহের মধ্যে কাজ শুরু না হলে সেই টাকা ফিরিয়ে নিয়ে অন্য কোনো উপভোক্তাকে পাইয়ে দেওয়া হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এককথায় উপভোক্তাদের কড়া ধমক দিয়েছেন তিনি। তবে উপভোক্তারা আবার বাড়ি তৈরির কাজ শুরু না হওয়া প্রসঙ্গে বিডিওকে বিবিধ অজুহাত শোনালেন। কেউ জানালেন মাঠে আলু তোলার কাজের কথা, আবার কেউ শোনালেন উপভোক্তার অসুস্থতার কথা।

এবিষয়ে বিডিও উৎপল পাইক জানান, “আমাদের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকে বাড়ি তৈরি করার সাফল্যের হার অনেক বেশি। ৯৭ বা ৯৮ শতাংশ উপভোক্তার কেউ বাড়ি তৈরি শুরু করে দিয়েছেন। বাকি যারা এখনও কাজ শুরু করেননি আমরা নিয়মিত তাদের বাড়ি বাড়ি যাচ্ছি, দফতরের আধিকারিক কর্মীরাও নজরদারি চালাচ্ছে যাতে সরকারি টাকা পেয়ে উপভোক্তারা সঠিক সময়ে বাড়ি তৈরির কাজ সম্পন্ন করে।”

বিডিও এও জানান,”চন্দ্রকোনা আলু চাষের গড়, এসময় মাঠ থেকে আলু তোলা নিয়ে ব্যস্ততা থাকে। তবুও আমরা ডেডলাইন দিয়েছি একসপ্তাহের মধ্যে যাতে বাড়ি তৈরির কাজ শুরু করা হয়।” ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনা ২ নম্বর ব্লকে ৩৭৮৯ জন উপভোক্তা ‘বাংলা বাড়ি’ প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেয়েছেন। বাড়ি তৈরির জন্য সরকারি প্রকল্পের টাকা পেয়েও দুমাস পরও উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ শুরু করার অনিহায় নড়েচড়ে বসেছে জেলা থেকে ব্লক প্রশাসন।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি