ট্রাক্টরের সঙ্গে বাইকের ভয়াবহ সংঘর্ষে মৃত্যু যুবকের, গুরুতর জখম আরও ২

মধ্যরাতে দক্ষিণ চব্বিশ পরগনা (south 24th parganas) জেলার বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা (bike and truck accident)।

Share:

নিজস্ব প্রতিনিধি,বাসন্তীঃ মধ্যরাতে দক্ষিণ চব্বিশ পরগনা (south 24th parganas) জেলার বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা (bike and truck accident)। ট্রাক্টরের পিছনে বাইকের ধাক্কায় গুরুতর জখম দুই ব্যক্তি। এবং ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম রাহুল সর্দার (Rahul sardar) (১৮)। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত খেড়িয়া এলাকায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক, তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে তিন যুবক বাইক চালিয়ে বাসন্তীর দিকে যাচ্ছিল। একজন চালাচ্ছিলেন এবং বাকি দুইজন আরোহী ছিলেন। তাঁদের বাইক দ্রুতবেগে যাচ্ছিল। সামনে আচমকা একটি ট্রাক্টর এসে পড়ায় বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এবং খেড়িয়া এলাকায় ট্রাক্টরের পিছনে ধাক্কা মারে বাইকটি। সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়ে যান তিন যুবক। তিনজনই গুরুতর জখম হন।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালের নিয়ে যান। কিন্তু সেখানে তিন যুবকের শারীরিক অবস্থা অবনতি হলে তাঁদেরকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আর কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই রাহুল সর্দার নামে এক যুবকের মৃত্যু হয়। আর বাকি দুজন এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। দুই যুবকের মাথা ফেটে গিয়েছে। তাঁদের হাতে পায়ে রক্ত লেগে রয়েছে। হাসপাতালের বাইরে কান্নাকাটি করছেন তাদের পরিবার। অন্যদিকে ঘটনায় রাহুল সর্দারের মৃতের খবরে শোকের ছায়া নেমে এসেছে তাঁদের পরিবারে। তবে ঠিক কীভাবে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটলে, সে বিষয়ে এখন তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন