বাথরুমেই রান্না-খাওয়া! টয়লেটকেই নিজের ঘর বানিয়েছেন চিনা তরুণী,কত টাকা ভাড়া জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : দোকানের বাথরুম ভাড়া নিয়েছেন চিনা তরুণী। তাও আবার বসবাস করার জন্য। ওই বাথরুমই তার কাছে ছোট্ট ঘর। টয়লেটের ভেতরেই খাবার বানান,সেখানেই বিছানা করে ঘুমোন। ওই বাথরুম ভাড়া নেওয়ার দরুণ প্রতি মাসে মালিককে গাঁটের কড়িও দিতে হয় ওই তরুণীকে। প্রতি মাসে ৫০০ টাকা দেন মালিককে।

১৮ বছর বয়সী ওই তরুণীর নাম ইয়াং।পেশায় তিনি আসবাবপত্রের দোকানে কাজ করেন। ওই দোকানের মালিকই তাকে ৫০০ টাকার বিনিময়ে বাথরুম ভাড়া দিয়েছেন। অবশ্য তিনি বাথরুম ভাড়া নেওয়ার জন্য মালিককে প্রতি মাসে ২০০০ টাকা ভাড়া দেওয়ার প্রস্তাব দেন। তবে তাতে রাজি হন নি দোকানের মালিক।মাত্র ৫০০ টাকার বিনিময়ে রাজি হন তিনি। ইয়াংয়ের মালিক জানায় বাথরুমে থাকার জন্য তাকে কেবল বিদ্যুৎ ও জলের বিলের টাকাটা দিতে হবে।বাকি আর কিছু নিয়ে ভাবতে হবে না।

এই নিয়ে ইয়াং জানান,তার বেশ ভালই লাগছে বাথরুমে থাকতে। কোন অসুবিধে তেমন হচ্ছে না। আগে সে বসের বাড়িতেই থাকত। কিন্তু সেখানে দরজা ছিল না। তাই সে নিরাপদ ফিল করত না। তাই সে বাথরুমে থাকার সিদ্ধান্ত নেয়। এখন তার অভ্যেস হয়ে গেছে। দিনের বেলায় বাথরুমটি গ্রাহকদের জন্য ব্যবহৃত হয়। রাত্রে গিয়ে সে ওই বাথরুমটি প্রতিদিন পরিস্কার করে। এরপর সে নিজের জন্য খাবার বানায় টয়লেটের মধ্যেই। এরপর বিছানা করে ঘুমিয়ে পড়ে। সকালে উঠেই নিজের বিছানাপত্র বাইরে গুছিয়ে রাখে।

একইসঙ্গে ইয়াং জানান যখন কোন গ্রাহক দোকানের টয়লেট ব্যবহার করে তখন সেখানে দেখে ব্যক্তিগত জিনিসপত্র রয়েছে। তারা ওটা দেখেই কিছুই বলে না। বরং বিষয়টি তাদের কাছে বেশ মজার। প্রতিদিন তাকে বাথরুম পরিস্কার করতে হয় ঘুমোনোর আগে যাতে দুর্গন্ধ না বেরোয়।

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?