জেলে বন্দি মাদক পাচারকারী স্বামী,খাবারের মধ্যে সিম কার্ড পৌঁছে দিতে গিয়ে পাকড়াও স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: মাদক পাচারের অভিযোগে সংশোধনাগারে বন্দি রয়েছেন স্বামী।অভিনব কায়দায় স্বামীকে জেলখানায় সিম কার্ড পৌঁছে দিতে এলেন স্ত্রী। কিন্তু শেষ রক্ষা হল না।অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। গোয়েন্দাদের অনুমান জেলে বসেই মাদকের কারবার চালানোর উদ্দেশ্যে তাকে সিম কার্ড দিতে এসেছিলেন স্ত্রী। ইতিমধ্যেই তাকে আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে।পুলিশ জানিয়েছে,একেবারে সিনেমার কায়দায় স্বামীর কাছে সিম পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল স্ত্রী।বাড়ি থেকে খাবার এনেছিলেন স্বামীর জন্য।সেই খাবারের সঙ্গে ছিল বড় বড় পেঁয়াজ।আর সেই পেঁয়াজের খোসার ভেতরে সূক্ষ্ম কায়দায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল সিম কার্ড।কিন্তু স্বামীর হাতে পৌঁছোনোর আগে কারা রক্ষীদের হাতে পড়ে। তাদের সন্দেহ হয়। এরপর চেক করতে গিয়ে বিপত্তি। দেখে পেঁয়াজের মধ্যে অন্তত ১২ টি সিম কার্ড রয়েছে। এরপরই মাদক পাচারকারীর স্ত্রীকে আটক করে পুলিশ।

জানা গিয়েছে ওই মহিলার নাম শরমিনা বিবি।মুর্শিদাবাদের কুমারপুরের বাসিন্দা তিনি।পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন আগে তার স্বামী মনিরুল সেখ মাদক পাচার করতে গিয়ে সিআইডির হাতে ধরা পড়ে। এরপর থেকেই কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে বন্দি আছে সে। গতকাল তার স্ত্রী তার সঙ্গে দেখা করতে যান। পাশাপাশি বাড়ি থেকে আনা খাবার তার কাছে পৌঁছে দেওয়ার জন্য জেলখানার কর্মীর হাতে তুলে দেন তিনি। খাবার পরীক্ষা করতে গিয়ে কারারক্ষীদের কাছে ধরা পড়ে সে।দেখা যায় পেঁয়াজের খোসার ভিতরে লুকিয়ে রাখা আছে সিম কার্ড।সেখান থেকে ১৩ টি সিম কার্ড উদ্ধার হয়।আটক করা হয় ওই মহিলাকে। এরপর কোতোয়ালী থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে।

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর