খাইবার পাখতুনখোয়ায় তালিবানি ঘাঁটিতে ড্রোন হামলা পাকিস্তান সেনার নিহত ১১

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামবাদ: ফের তালিবানি জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালাল পাকিস্তান সেনাবাহিনী। ওই ড্রোন হামলায় ১১ জন প্রাণ হারিয়েছেন। তার মধ্যে তিন শিশু ও দুজন মহিলা রয়েছেন। যদিও তালিবানের কোনও শীর্ষ নেতা প্রাণ হারিয়েছেন কিনা, তা নিয়ে পাক সেনার তরফে কিছু জানানো হয়নি। ড্রোন হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে তেহরিক-ই-তলিবান পাকিস্তানও। সংগঠনের এক মুখপাত্র হুঙ্কার ছেড়েছেন ‘প্রতিটি মৃত্যুর বদলা নেওয়া হবে।’

দীর্ঘদিন ধরে আফগান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়ায় ঘাঁটি গেড়ে নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে তেহরিক-ই তালিবান পাকিস্তানের সন্ত্রাসীরা। ওই ঘাঁটি থেকে পাকিস্তানের পুলিশ ও সেনাকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। গত কয়েক মাস করে তালিবানিদের আত্মঘাতী হামলায় বেশ কয়েকজন সেনা ও পুলিশ আধিকারিক প্রাণও হারিয়েছেন। ফলে পেশোয়ার খাইবার পাখতুনখোয়া-সহ সংলগ্ন এলাকায় কর্তব্য পালন করতে চাইছেন না পাক সেনা জওয়ান ও আধিকারিকরা।

পাকিস্তানি সেনার এক মুখপাত্র শনিবার জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে আফগানিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় গতকাল শুক্রবার রাতে তালিবানি ঘাঁটি লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়। ওই ড্রোন হামলায় শিশু ও মহিলা সহ ১১ জন প্রাণ হারিয়েছেন। যদিও নিরীহ শিশু ও মহিলাদের প্রাণে মারার কোনও ইচ্ছাই ছিল না। দুর্ঘটনাবশতঃ ওই ঘটনা ঘটেছে। তেহরিক-ই তালিবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গিদের নিধনে বড়সড় হামলা চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।  যদিও পাক সেনার ড্রোন হামলায় পাঁচ নিরীহ মহিলা ও শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা।

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?