মৃত্যু মিছিলের মধ্যেই ফের ভূমিকম্পে কাঁপল মায়ানমার

Share:

নিজস্ব প্রতিনিধি: শতাব্দীর অন্যতম শক্তিশালী ভূমিকম্পে কার্যত ধ্বংসপুরীর চেহারা নিয়েছে মায়ানমার। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুমিছিল। শুক্রবারের (২৮ মার্চ) ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়ে গিয়েছে। ধ্বংসস্তুপের নিচে যখন প্রাণের সন্ধান চালাচ্ছেন উদ্ধারকারীরা, ঠিক তখনই রবিবার ফের কেঁপে উঠল মায়ানমারের মাটি। মান্দালয় থেকে ১৩ মাইল উত্তর-পশ্চিমে ৫.১ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। যদিও ভূবিজ্ঞানীরা বলছেন, ওই কম্পন আফটারশক। এখনও পর্যন্ত নতুন করে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এদিকে লাগাতার আফটারশকের কারণে উদ্ধারকার্য বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

গত শুক্রবার (২৮ মার্চ) সকালে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছিল মায়ানমার। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম কম্পনটি হয় ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৭। এর ১২ মিনিট বাদে ফের আঘাত হানে দ্বিতীয় ভূমিকম্প। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৪। প্রথমটির উৎসকেন্দ্র মায়ানমারের ১২ কিলোমিটার উত্তরে। আর দ্বিতীয়টির উৎসকেন্দ্র মায়ানমারের লকসকের ১৫১ কিলোমিটার পশ্চিমে। দু’টি কম্পনের ক্ষেত্রেই উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার নীচে। ওই কম্পন অনুভূত হয় প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং দক্ষিণ–পশ্চিম চিনে। ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত ব্যাঙ্ককের নির্মাণাধীন ৩০ তলা ভবন তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। জোড়া আঘাতে তছনছ হয়ে গিয়েছে মায়ানমারের বহু এলাকা। শক্তিশালী ভূমিকম্পের কারণে মান্দালয়ের ঐতিহাসিক আভা সেতুটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক মান্দালয় প্রাসাদ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে এবং উত্তর-পূর্ব শান রাজ্য, নেপিদো কাউন্সিল এবং বাগোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। ভয়াবহ ভূমিকম্পের পর রাজধানী নেপিদোতে অবস্থিত ১,০০০ শয্যার হাসপাতালে শ’য়ে-শ’য়ে রোগী ভিড় করছেন। কেউ কেউ যন্ত্রণায় কাতরাচ্ছেন, কারও শরীর থেকে রক্ত ঝরছে। জখমদের চিকি‍ৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকি‍ৎসকরা। উপযুক্ত চিকি‍ৎসার অভাবে অনেকেই হাসপাতাল চত্বরেই মৃত্যুর কলে ঢলে পড়ছেন। মায়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং  হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নিয়েছেন।

রাজধানী নেপিদো-সহ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ, ফোন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। গৃহযুদ্ধের মধ্যে এই ভূমিকম্পের ধাক্কায় মিয়ানমারের বিমানবন্দর, সেতু ও মহাসড়কগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহযুদ্ধের কারণে আগে থেকেই দেশটির অর্থনীতি স্থবির আর লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে আছেন। এখন ভয়াবহ ভূমিকম্পে সার্বিক পরিস্থিতি আরও খারাপ হহয়ে পড়ছে। বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে বহু জায়গায় জেনারেটরের উপর ভরসা করে কাজ চালানো হচ্ছে। এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম ভেঙে পড়ার কারণে ন্যায় পিইতা (Nay Pyitaw) বিমানবন্দর অকেজো হয়ে পড়ে রয়েছে। যখন ওই কন্ট্রোল টাওয়ার ভেঙে পড়ে, তখন তার ভিতরে কর্মীরা ছিলেন কি না তা এখনও স্পষ্ট নয়। সামরিক জুন্টা সরকারের আর্জিতে সাড়া দিয়ে ভারত, রাশিয়া সহ একাধিক দেশ ত্রাণ পাঠাতে শুরু করেছে।

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?