ডুয়ার্সে আসা পর্যটকদের জন্য এবার কৃত্রিম ৪০ ফুট উঁচু ঝর্ণা

Share:

নিজস্ব প্রতিনিধি,ডুয়ার্স: জলপাইগুড়ি জেলার ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকরা এবার কৃত্রিম ঝর্ণায় স্নান করতে পারবেন। ৪০ ফুট উঁচু কৃত্রিম  ঝর্ণা(Artificial Fountain In) থেকে পড়বে জল। বাজবে মিউজিক। ৮০ ফুট এলাকা কভার করবে এই ঝর্ণার জল। কৃত্তিমেই ঝর্ণার জলে দাঁড়িয়ে স্নান করতে কোন ঝুঁকি থাকবে না। ইতিমধ্যে প্রচন্ড তাপপ্রবাহে পুড়ছে বঙ্গ।রবিবার ডুয়ার্সের আপার কলাবাড়ির একটি বেসরকারি রিসোর্টে এই ঝর্ণা পর্যটকদের জন্য খুলে দেওয়া হল। ডুয়ার্স (Dooars)বরাবর পর্যটকদের পছন্দের জায়গা। আর ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকরা পাহাড়ি ঝর্ণায় মেতে উঠেন। ঝর্ণার সামনে দাঁড়িয়ে ছবি তোলেন, যদিও ইচ্ছে করলেও সেই ঝর্ণায় স্নান করার উপায় নেই।

তবে ডুয়ার্সে আসা পর্যটকদের এবার সেই ইচ্ছাও পূরণ হবে। কেননা রবিবার ডুয়ার্সের আপার কলাবাড়ির একটি বেসরকারি রিসোর্টে(Resort) চালু হলো কৃত্রিম ঝর্ণা। পাশাপাশি একসাথে তিন তিনটি ঝর্ণা থেকে পড়বে জল। সর্বোচ্চ প্রায় চল্লিশ ফুট ওপর থেকে পড়বে জল। অর্থাৎ পাহাড়ি ঝর্ণা না হলেও এই ঝর্ণা কিন্তু পর্যটকদের মন কাড়বে। সেখানে চুটিয়ে সেলফি তোলা যাবে।

প্রিয়জনকে নিয়ে জলে আনন্দ করা যাবে। সেইসাথে সেই ঝর্ণার জলের নীচে স্নান করতেও পারবেন পর্যটকরা। পাশাপাশি এই রিসোর্টে আসলে উল্টাঘর, উল্টা তাজমহল, ডুয়ার্স এয়ারলাইন্স সহ ছোটোদের জন্য একাধিক আনন্দের সরঞ্জাম রয়েছে। পাশাপাশি এখানে রাত্রিযাপনের ব্যবস্থাও রয়েছে। তাই যারা ভাবছেন গরমের ছুটিতে কোথায় যাবেন তারা যেতেই পারেন উইকেন্ডে ডুয়ার্সের আপার কলাবাড়ির এই রিসোর্টে। চরম তাপপ্রবাহে সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন কৃত্রিম ঝর্ণার জলে ডুব দিয়ে।

বৃহস্পতির সকালে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির