অর্জুন সিংহের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, রক্ষাকবচ পেতে হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন সাংসদ

ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংহের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর মহকুমা আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংহের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর মহকুমা আদালত। গত ২৬ মার্চ তৃণমূলের এক কর্মীকে গুলি করার অভিযোগ ওঠে অর্জুন সিংহের বিরুদ্ধে। জগদ্দলের এই ঘটনার পরেই অর্জুন সিংহের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার দাবি নিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতের দ্বারস্থ হয় পুলিশ। এরপরেই মঙ্গলবার অর্জুন সিংহের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর মহকুমা আদালত। তবে গ্রেফতারি পরোয়ানা জারি বিষয়টি গ্রহণ করেছে অর্জুন সিংহ। নিজেই এ কথা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত ২৬ মার্চ জগদ্দলের মেঘনা মোড়ের কাছে অর্জুনের বাড়ির সামনে ব্যাপক গোলাগুলি চলে।

তখনই গুলিতে গুরুতর জখম হন সাদ্দাম হোসেন নামে এক তৃণমূলকর্মী। তৃণমূলের দাবি, অর্জুনই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন। তাতেই জখম হন ওই যুবক। ওই ঘটনায় তদন্তে নেমে পরের দিন সকালে অর্জুনকে তলব করে উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার পুলিশ। কিন্তু অর্জুন হাজিরা দেননি। উল্টে তৃণমূলের তোলা যাবতীয় অভিযোগ তিনি অস্বীকার করেন। এরপরে আবারও অর্জুনকে নোটিশ দিয়েছিল পুলিশ। সেখানেও সাড়া দেননি অর্জুন সিংহ। অবশেষে মঙ্গলবার (১ এপ্রিল) বিজেপি নেতা অর্জুন সিংহের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন নিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে দ্বারস্থ হন জগদ্দল থানার পুলিশ। সূত্রের খবর, পুলিশের আবেদনে সাড়া দিয়ে অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত।

এ প্রসঙ্গে অর্জুন সিংহ বলেছেন, ‘পুলিশ আমার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা করেছিল। আমি সকালবেলাতেই হাইকোর্টে মামলা করেছি। আমার বিরুদ্ধে ওই এফআইআর ভুয়ো। তা ছাড়া ব্যারাকপুর নিম্ন আদালতের উপর আমার ভরসা নেই। তাই হাই কোর্টের দ্বারস্থ হচ্ছি। আইনি লড়াইয়ের জন্য আমি প্রস্তুত।’ জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম পাল্টা বলেন, দিনের পর দিন অপরাধ করেও পার পেয়ে যাচ্ছেন অর্জুন। এ বার প্রাক্তন সাংসদের বিরুদ্ধে প্রশাসন সঠিক পদক্ষেপ নিচ্ছে। গুলিবিদ্ধ সাদ্দাম নিজের চোখে অর্জুনকে তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে দেখেছেন। সেই কথা পুলিশে জানানো হয়েছিল। সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে পুলিশ। সিসিটিভি-তেও অর্জুনকে দৌড়তে দেখা গিয়েছে।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি