শিউরে ওঠার ঘটনা, বাস দুর্ঘটনায় হাত কেটে রাস্তায়

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতের এক অংশ কেটে পড়ে রয়েছে রাস্তায়। কাটা হাত থেকে গলগলিয়ে বের হচ্ছে রক্ত। আরেক জনের কনুই থেকে হাত কেটে ঝুলছে অর্ধেক অংশ। বুধবার এমনই ভয়ঙ্কর ঘটনার সাক্ষি থাকল নদিয়ার চাপড়া। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, কৃষ্ণনগর থেকে বেসরকারি বাসে হৃদয়পুরে যাচ্ছিলেন অসিত দাস ও সনাতন হালদার। নদিয়ার চাপড়া থানার সীমানগর বিএসএফ ক্যাম্পের কাছে ঘটে দুর্ঘটনা। জানলার ধারে বাইরে হাত বের করে বসেছিলেন দুই যাত্রী। আচমকাই ওই বাসের গা ঘষে চলে যায় অন্য একটি বাস। তার জেরে এক যাত্রীর হাত কনুই থেকে হাত কেটে পড়ে যায় রাস্তায়। কাটা হাত থেকেই গলগল করে ঝড়তে থাকে রক্ত। অন্য যাত্রীর হাত কনুই থেকে ঝুলে পড়ে। এই ভয়াবহ দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীরা আতঙ্কে চিতকার শুরু করেন। অনেকেই ভয় পেয়ে গিয়েছেন। তাঁরা জানিয়েছেন,  হাত কেটে যাওয়া ব্যক্তি প্রাণপণে চিৎকার করছেন। গলগলিয়ে রক্ত পড়ছে। হাতের অংশ কেটে মাটিতে পড়ে গিয়েছে। দেখে সকলেই ভয় পেয়ে যান।

বাসযাত্রীদের তৎপরতায় তাঁদের বাসেই কৃষ্ণনগর শক্তি নগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। বাসের চালককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।

এক প্রত্যক্ষদর্শীর মতে, লোকজন ভিড় করলেও তাঁদের উদ্ধার করেননি কেউ। রবিউল ও তাঁর সঙ্গে থাকা অন্য শিক্ষকরাই দু’জনকে বাসেই হাসপাতালে নিয়ে যান।

 

 

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন