রাতারাতি ইউ টার্ন! মোনালিসার পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অস্বীকার তরুণীর

চলচ্চিত্র নির্মাতা সনোজ মিশ্রের গ্রেফতারিতে নাটকীয় মোড়! তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অস্বীকার তরুণীর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলচ্চিত্র নির্মাতা সনোজ মিশ্রের গ্রেফতারিতে নাটকীয় মোড়! তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অস্বীকার তরুণীর। সিনেমার চুক্তিতে সাক্ষর করিয়ে ছোট শহরের মোনালিসাকে মুম্বইয়ে নিয়ে গিয়েছিলেন পরিচালক সনোজ মিশ্র। মহাকুম্ভে মালা বেচতে গিয়ে ভাইরাল হয়েছিলেন মোনালিসা। সেখান থেকেই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছিল গোটা সোশ্যাল মিডিয়ায়। নজরে পড়েন সনোজ মিশ্রর। কোনও কিছু না ভেবেই তিনি মহেশ্বরে গিয়ে মোনালিসাকে তাঁর পরিবর্তী ছবি ‘দ্য মণিপুর ডায়েরি’-র প্রস্তাব দেন। তাতে পরিবারের সম্মতিতে সাইন করেন ছোট শহরের নিম্নবিত্ত মেয়েটি। এবং সনোজ মিশ্রের সঙ্গে মুম্বইয়ে উড়ে যান। সেখানে নিয়ে গিয়ে মোনালিসাকে হাতে ধরে অভিনয়ের পাঠ শেখাচ্ছিলেন সনোজ মিশ্র। কিন্তু তাল কাটল সনোজ মিশ্রের গ্রেফতারিতে। গত ৩১ মার্চ দিল্লিতে একজন উঠতি অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় সনোজ মিশ্রকে। কিন্তু রাতারাতি ইউ টার্ন নিলেন অভিযোগকারীনী। তিনি এখন দাবি করেছেন, তিনি মিশ্রের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। কখনই তাঁকে ধর্ষণ করেনি সনোজ মিশ্র। মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসার সঙ্গে পরিচালিকের অতিরিক্ত দহরম মহরম দেখে তিনি ঈর্ষান্বিত, তাই রাগের বশেই তিনি চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তরুণী সংবাদমাধ্যমকে আরও জানিয়েছেন, সনোজ মিশ্রের প্রতিদ্বন্দ্বী এবং শত্রুদের দ্বারা তিনি ভুলভাবে প্রভাবিত হয়েছিলেন। তাঁরাগ তাকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে প্ররোচিত করেছিল।

তরুণীর কথায়, “আমি ৫ বছর ধরে সনোজ মিশ্রের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলাম, আমাদের মধ্যে সবকিছুই আমার সম্মতিতে হয়েছিল। আমি কখনও বলিনি যে সে আমাকে গালিগালাজ করেছে বা ধর্ষণ করেছে। যখন দুজন মানুষ একসঙ্গে থাকে, তখন মারামারি অবশ্যই হবে, সেটাই স্বাভাবিক। সম্প্রতি, যখন সনোজ মিশ্র তাঁর পরবর্তী ছবির রেইকির জন্য মণিপুরে গিয়ে ছিলেন, তখন কিছু লোক তাঁর এবং মোনালিসার সম্পর্ক নিয়ে আমাকে উস্কানি দিয়েছিল এবং তারা আমাকে এফআইআর দায়ের করতে বাধ্য করেছিল। আমি তখন মিশ্রের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছিলাম, কিন্তু তাতে কোথাও ধর্ষণের অভিযোগ লেখা ছিল না। আমি কখনও বলিনি যে মিশ্র আমাকে মাদক সেবন করিয়েছে এবং লাঞ্ছিত করেছে বা আমার অশ্লীল ভিডিও ফাঁস করার হুমকি দিয়েছে। আমি অভিযোগটি লেখার পর আমার আইনজীবী এই পয়েন্ট গুলি যুক্ত করেছিল পুলিশে জমা দিয়েছিল। তিনি বলেছিলেন যে, এই পয়েন্টগুলি আমার মামলাকে শক্তিশালী করবে। আমি তাদের বারবার বলেছি যে মিশ্র আমাকে ধর্ষণ করেনি। কিন্তু আইনজীবীরা আমাকে অভিযোগ দায়ের করতে প্ররোচিত করেছি। আমি এখনও আমার বক্তব্যে অটল যে তিনি কখনও আমাকে আক্রমণ বা হয়রানি করেননি। আমি চাই না যে, লোকেরা মিশ্রকে একজন ধর্ষক মনে করুক।”

উল্লেখ্য, সনোজ মিশ্র শ্রুতি মিশ্র নামে এক মহিলাকে বিয়ে করেছেন। তবে তার স্ত্রী সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে, মিশ্র সামাজিক ও রাজনৈতিক বিষয়ের উপর ভিত্তি করে এক ডজনেরও বেশি চলচ্চিত্র লিখেছেন এবং পরিচালনা করেছেন। তাঁর প্রযোজনা সংস্থার ব্যানারে তিনি কাশী থেকে কাশ্মীর, শশাঙ্ক, লাফাঙ্গে নবাব, গজনবী, গান্ধীগিরি, রাম কি জন্মভূমি এবং দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের মতো চলচ্চিত্র প্রযোজনা করেছেন।

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’