হারের হ্যাটট্রিক এড়াতে দিল্লির বিরুদ্ধে নামছেন ধোনিরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এক দলের লক্ষ্য জয়ের হ্যাটট্রিক করা। অন্য দলের লক্ষ্য হারের হ্যাটট্রিকের লজ্জা এড়ানো। এক দলের লক্ষ্য জিতে শীর্ষ স্থান ধরে রাখা। অন্য দলের লক্ষ্য লিগ টেবিল তালিকায় নিজেদের অবস্থানের উন্নতি ঘটানো। এমন দুই লক্ষ্য নিয়েই চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস।

খুব নামী-দামী খেলোয়াড়ের ভিড় না থাকলেও চলতি আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। আর দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে। প্রথম সারির ব্যাটাররা বড় অঙ্কের রান না পেলেও মোটামুটি রান পাচ্ছেন। আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, অভিষেক পোড়েলরা ব্যাট হাতে নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছেন। তার চেয়েও বড় কথা দিল্লির বোলাররা প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে আবির্ভূত হয়েছেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। দুই ম্যাচে আট উইকেট ঝুলিতে পুরেছেন। তার মধ্যে হায়দরাবাদের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছেন। কুলদীপ যাদব-মোহিত শর্মারাও প্রয়োজনীয় দায়িত্ব পালন করছেন।

উল্টোদিকে চেন্নাইয়ের ধারাবাহিকতা বলে কিছু নেই। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েই অভিযান শুরু করেছিলেন মহেন্দ্র সিং ধোনিরা। কিন্তু তার পর খেই হারিয়ে ফেললেন। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারার পরে রাজস্থান রয়্যালসের কাছেও হারতে হয়েছে। রাচিন রবীন্দ্র আর ঋতুরাজ গায়কোয়াড় বাদে বাকি ব্যাটাররা তেমন রানের মুখ দেখেননি। দলের দুই তারকা ব্যাটার রবীন্দ্র জাদেজা আর মহেন্দ্র সিং ধোনি যে অতীতের ছায়া মাত্র তা বোঝা গিয়েছে গত তিন ম্যাচে। বোলারদের মধ্যে নূর আহমেদ ছাড়া কারও পারফরম্যান্স আহামরি নয়। যদিও আগের ম্যাচে মাথিশা পাথিরানা বল হাতে খানিকটা ভেল্কি দেখিয়েছিলেন। খলিল আহমেদ-রবিচন্দ্রন অশ্বিনরা খুব একটা ছন্দে নেই। যেহেতু আজকের ম্যাচে হারের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে, তাই চেন্নাইয়ের ব্যাটার-বোলাররা মরিয়া হয়ে উঠতে পারেন বলে অনেকেই মনে করছেন।

মুখোমুখি সাক্ষাতে অবশ্য দিল্লির চেয়ে কয়েক যোজন এগিয়ে চেন্নাই। এখনও পর্যন্ত দুই দলের মধ্যে ৩০ বার সাক্ষা‍ৎ হয়েছে। চেন্নাই জিতেছে ১৯ বার। আর ১১ বার জয় পেয়েছে দিল্লি। গত বছর অর্থা‍ৎ ২০২৪ সালে শেষ সাক্ষাতে অবশ্য জয়ী হয়েছিল দিল্লি। ২০ রানে হারিয়ে দিয়েছিল মহেন্দ্র সিং ধোনিদের।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?