ঋতুস্রাবের কারণে নবরাত্রি পালনে বাধা, অভিমানে আত্মঘাতী আজকের দুর্গা

বিরল ঘটনা! ঋতুস্রাবের কারণে নবরাত্রি পালন করতে না পেরে আত্মঘাতী এক গৃহবধূ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিরল ঘটনা! ঋতুস্রাবের কারণে নবরাত্রি পালন করতে না পেরে আত্মঘাতী এক গৃহবধূ। মার্চের ৩০ থেকে শুরু হয়েছে নবরাত্রি। শেষ হচ্ছ আগামিকাল তথা ৬ এপ্রিল রামনবমীর দিন। দেশজুড়ে রাম লালার জন্মোৎসব পালিত হবে। ইতি মধ্যেই আলোয় আলোয় সেজে উঠেছে রাম জন্মভূমি অযোধ্যা। অনেকেই রাম নবমীতে উপবাস রাখেন। শুদ্ধ পবিত্র হয়ে রাম লালাকে নৈবেদ্য নিবেদন করবেন। তেমনি কথা ছিল ৩৬ বছর বয়সী প্রিয়ঙ্কা সোনিরও, নবরাত্রির শুরুর আগের দিন থেকেই দুর্গাপুজোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেইমতো স্বামী মুকেশ সোনি কে পূজার প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বলে ছিলেন।

ফুল, ফল, মিষ্টি, প্রদীপ এবং শস্য দিয়ে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানোর প্রস্তুত নিচ্ছিলেন। কিন্তু নবরাত্রির শুরুর দিনেই মেয়েদের মাসিক চক্র তথা ঋতস্রাব শুরু হয় তাঁর। সমাজের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী, এ সময় মেয়েরা অপবিত্র। তাই কোনও শুভ কাজে যোগ দেওয়া নিষেধ। পুজোর্চ্চনা থেকেও শতহস্ত দূরে থাকতে হয় এই সময়। সেই কারণে পুজোর সমস্ত প্রস্তুতি সেরেও পিরিয়ড হয়ে যাওয়ায় মূল পুজো করতে পারলেন না গৃহবধূ। সেই কারণেই রাগে অভিমানে জীবন শেষ করে দিলেন মহিলা। ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের ঝাঁসিতে। তাঁর পরিবার সূত্রের খবর, প্রিয়ংকা সোনি পুজো না করতে পারায় হতাশ হয়ে পড়েছিলেন। সেই কারণেই তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

এই ঘটনায় নিহতের স্বামী জানিয়েছেন, ‘প্রিয়াঙ্কা এক বছর ধরে নবরাত্রির জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু যখন নবরাত্রির সময় আসে, তখন ঋতুস্রাব হয়ে যায় বাঁধা, যার ফলে উপবাস এবং দেবীর পূজা করতে পারেন নি তিনি। আমি তাঁকে বহুবার সান্ত্বনা দিয়েছি। তাঁকে বুঝিয়ে ছিলাম যে, ঋতুস্রাব একটি প্রাকৃতিক প্রক্রিয়া এবং মাসিক ঘটনা। এতে তোমার কোনও দোষ নেই। কিন্তু সে তা গ্রহণ করতে পারেনি। আমি বলেছিলাম, তাঁর হয়ে আমি সমস্ত আচার-অনুষ্ঠান মেনে পুজো সম্পন্ন করব। কিন্তু সে মানতে চাননি। তিনি কাঁদতে শুরু করেছিলেন। বলেছিলাম তাঁকে তাঁর বাবা-মায়ের কাছে দিয়ে আসবো। যাতে তাঁর মন ভালো হয়। কিন্তু তিনি আমার কথা শোনেনি। এরপর আমার অনুপস্থিতি তে বিষ খেয়ে ফেলেন সোনি। এরপর আমি বাড়িতে ফিরি। সে আমাকে খাবার দেয়। কিন্তু রাত আড়াইটার দিকে, বিষের প্রতিক্রিয়া শুরু হয়। বমি বমি ভাব শুরু হয় সোনির। পিঠে ব্যথা শুরু হয় তাঁর, আমার মনে হয়েছিল হয়তো মাসিকের কারণে। আমি তাঁকে তড়িঘড়ি সিভিল হাসপাতালে নিয়ে যাই। জানতে পারি সে বিষ খেয়েছে। কিন্তু চিকিৎসকেরা তাঁর বিষ বের করে দেয়। সবকিছু ঠিকঠাক চলছিল। পরের দিন, দুপুর ১:৩০টার দিকে, সে আমাকে খেতে যেতে বলে। যখন আমি বললাম যে আমার ক্ষুধা নেই এবং তাকে হাসপাতালে একা রেখে যেতে অস্বীকৃতি জানালাম, তখন সে আমাকে আমাদের দুজনের জন্য জুস আনতে বলল। আমি যখন ফিরে দেখি, তাঁর অক্সিজেন চলছে। ১৫-২০ মিনিটের মধ্যে মারা যান সোনি।” সোনি তাঁর স্বামী এবং দুই মেয়ে – ৩ বছর বয়সী জানভি এবং ২ বছর বয়সী মানভি রেখে গিয়েছেন।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি