পড়তে যাওয়ার নামে বেরিয়ে আর ফেরেনি, রেললাইনের ধার থেকে মিলল কিশোরীর দেহ

পরিবার সূত্রের খবর, গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে টিউশনে যাওয়ার নামে বাড়ি থেকে বের হয়েছিল দশম শ্রেণির কিশোরীটি।

Share:

নিজস্ব প্রতিনিধি, কল্যাণীঃ পড়তে যাচ্ছি নামে বাড়ি থেকে বেরিয়েছিল মেয়ে। কিন্তু আর ফেরেনি। রাতভর খোঁজাখুঁজি করেও মেয়েকে খুঁজে পাননি তাঁর বাড়ির লোকজন। অবশেষে রেল লাইনের ধার থেকে উদ্ধার হল দশম শ্রেণির ছাত্রীর দেহ। তবে কিশোরীকে খুন করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে তা স্পষ্ট নয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কল্যাণী থানার শুকনা গ্রাম পঞ্চায়েতের জয়দেববাটি এলাকায়। পরিবার সূত্রের খবর, গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে টিউশনে যাওয়ার নামে বাড়ি থেকে বের হয়েছিল দশম শ্রেণির কিশোরীটি। কিন্তু টিউশন শেষে আর বাড়িতে ফেরেনি সে। রাতভর অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে কল্যাণী থানায় নিখোঁজ ডায়রি করে তাঁর পরিবারের সদস্যরা।

এরপর দুপুরে GRP থেকে তাঁদের কাছে ফোন আসে যে, তাঁদের মেয়ের দেহ পাওয়া গিয়েছে রেললাইনের ধারে। পরিবারের সদস্যদের শনাক্তকরণের পরে তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, রিপোর্ট আসার পরেই কিশোরীর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মৃত ছাত্রীর মা পুলিশের কাছে জানিয়েছেন, এমনি দিন পড়তে গেলে ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে বাড়ি ফিরে আসে তাঁর মেয়ে। কিন্তু ওই দিন ১১ টা বেজে গেলেও মেয়ে বাড়িতে না ফিরে এলে মাস্টারের কাছে যান ছাত্রীর মা। মাস্টার বলেন, পরীক্ষা বলে তিনি এখন পড়াচ্ছেন না। এরপর মেয়ের একটি বান্ধবীর বাড়িতে গিয়ে খোঁজ করেছিলেন তিনি। কারণ ওদের বাড়ি যাবে বলেছিল মেয়ে। কিন্তু ওরাও জানায় সে যায়নি।

এরপর অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে পাওয়া যায়নি।অবশেষে শুক্রবার দুপুরে মেয়ের মৃত্যুর কথা জানতে পারেন তাঁরা। বিষয়টি এখন তদন্ত করছে পুলিশ। তবে মেয়েটির পরিবারের দাবি, কোনমতেই তাদের মেয়ে আত্মহত্যা করেনি। এর পিছনে অন্য কোনও চক্রান্ত রয়েছে। মৃত ছাত্রীর মায়ের আক্ষেপ, “তাঁর মেয়ে এক বান্ধবীর সঙ্গেই বেশি কথা বলতো। তা ছাড়া কারও সঙ্গে তাঁর তেমন মেলামেশা ছিল না। কিন্তু তিনি মেয়ের এক বান্ধবীকে থেকে একটা ছেলের কথা জানতে পারেন। তাই সেই ছেলেই ছাত্রীকে কিছু করল কিনা তা তদন্ত করছে পুলিশ। আশপাশের মানুষজনকেও সন্দেহের তালিকায় রেখেছেন ছাত্রীর মা। তাঁদের দাবি, মেয়েকে খুন করা হয়েছে, সে সুইসাইড করার মেয়ে নয়।

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য