হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সমুদ্রে আছড়ে পড়ল হেলিকপ্টার অ্যাম্বুল্যান্স, নিহত ৩

মর্মান্তিক ঘটনা। মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্যে এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি অন্যত্র নিয়ে যাওয়ার সময়েই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা। মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্যে এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি অন্যত্র নিয়ে যাওয়ার সময়েই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সমুদ্রে আছড়ে পড়ে গেল হেলিকপ্টার অ্যাম্বুল্যান্সটি। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ-পশ্চিম জাপান উপকূলে। এই ঘটনায় রোগী-সহ মৃত্যু হল তিন যাত্রীর। আর বাকি তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে জাপান কোস্ট গার্ড। সূত্রের খবর, নাগাসাকির একটি বিমানবন্দর থেকে এক বয়স্ক রোগীকে অন্য একটি হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে দ্রুত যাচ্ছিল হেলিকপ্টার অ্যাম্বুল্যান্সটি। কিন্তু মাঝপথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

মাঝ সমুদ্রেই আছড়ে পড়ে যায় হেলিকপ্টার অ্যাম্বুল্যান্সটি। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার অভিযান, তবে তিন কোস্টগার্ডকে জীবিত অবস্থা উদ্ধার করা হলেও তিন রোগীকে বাঁচানোর সম্ভব হয়নি। উদ্ধার অভিযানের জন্যে দুটি হেলিকপ্টার ও তিনটি জাহাজকে জলে নামানো হয়। উদ্ধার অভিযানের জরুরি তৎপরতার কারণেই জলে পড়ে যাওয়া হেলিকপ্টার থেকে পাইলট-সহ দুইজনকে বাঁচানো সম্ভব হয়েছে। আর চিকিৎসক-সহ ৩ যাত্রী মারা গিয়েছেন। জাপান কোস্ট গার্ড সূত্রে খবর, দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পাইলট হিরোশি হামাদা (৬৬), হেলিকপ্টার মেকানিক কাজুতো ইয়োশিতাকে এবং ২৮ বছর বয়সি নার্স সাকুরা কুনিতা।

তবে উদ্ধারের সময় তিনজনেরই জ্ঞান ছিল। তাঁদের দ্রুত শুশ্রুষার ব্যবস্থা করা হয়েছে। আর মৃতরা হলেন ডাঃ কেই আরাকাওয়া (৩৪), রোগী মিতসুকি মোতোইশি (৮৬), এবং কাজুয়োশি মোতোইশি (৬৮)। কিন্তু কী ভাবে এআ দুর্ঘটনা ঘটল, তা জানা যায়নি। হেলিকপ্টারের কোনও যান্ত্রিক গোলযোগ হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, জাপানের ‘ডাক্তার হেলিকপ্টার’ প্রোগ্রামের অংশ হিসেবে ব্যবহার করা হয় এই হেলিকপ্টার পরিষেবা। আকাশপথে দ্রুত প্রয়োজনীয় মেডিক্যাল ট্রিটমেন্টের জন্য এক জায়গা থেকে অন্যত্র কাজ করে এই হেলিকপ্টার।

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?