Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলা শুনানি হল না, সরে দাঁড়ালেন বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি নিলেন ডিভিশন বেঞ্চের অন্যতম সদস্য কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন। সেই কারণে প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হল না সোমবার। মামলাটি হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠিয়ে দিয়েছেন বিচারপতি সেন।

এসএসসি-র চাকরিহারা চাকরিপ্রার্থীদের নিয়ে নেতাজি ইন্ডোরে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সময় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন ঠিক তখনই প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টে বিচারপতি সেন এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে সোমবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়ানোয় নিয়ম অনুযায়ী মামলাটি আর ওই ডিভিশন বেঞ্চের বিচারাধীন নয়।

২০২৩ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। এই সংক্রান্ত আরও একটি মামলায় বিচারপতি অমৃতা সিং ৪২ হাজার নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। সেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়েছে।

সুপ্রিম কোর্ট রাজ্যে ২৬ হাজার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পরে সমাজের প্রায় সব স্তরেই ঝড় বয়ে গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পর থেকে প্রাথমিক নিয়েও চলছিল জোর জল্পনা। এবার বিচারপতি সরে দাঁড়ানোয় মামলাটি শুনানি হল না।

বড় স্বীকারোক্তি, অপারেশন সিঁদুরের সময় হাফিজ সাঈদ-মাসুদ আজহারের হয়ে লড়েছিল পাকিস্তানি সেনা

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে ঘুরে গেল আমিশার ফ্লাইট, আতঙ্কে ‘Gadar’ নায়িকা

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো