স্থানীয়রাই উদ্ধার করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়, ঠাকুরপুকুর দুর্ঘটনায় মন্তব্য ঋ-র

Share:

নিজস্ব প্রতিনিধি : দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যাননি, স্থানীয় কয়েকজনই তাঁকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে বের করে এনেছিলেন। ঠাকুরপুকুরে গাড়ি দুর্ঘটনায় এমনই মন্তব্য করেছেন অভিনেত্রী ঋ।

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ছয়জনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টোর বিরুদ্ধে। ওই গাড়িতে সিদ্ধান্ত ছাড়াও ছিলেন অভিনেত্রী ঋ ও প্রযোজক শ্রিয়া বসু। ঘটনার পর থেকে ঋ-কে ঘটনাস্থলে দেখা যায়নি। এরপরেই তাঁর বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।

শনিবার একটি পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক সিদ্ধান্ত, বেসরকারি চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেনগুপ্ত, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা। সেখান থেকে জোকায় একজনের বাড়িতে আসেন। সেখান থেকে একটি গাড়ি নিয়ে বের হন সিদ্ধান্ত, ঋ ও শ্রিয়া। ঠাকুরপুকুরের জনবহুল বাজার এলাকায় বেপরোয়া গাড়ি চালিয়ে ৬জনকে ধাক্কা মারেন সিদ্ধান্ত। দুর্ঘটনার পরও শ্রিয়াকে দেখে অত্যন্ত মাতাল অবস্থায় দেখা গিয়েছে।

দুর্ঘটনা প্রসঙ্গে ঋ জানিয়েছেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনি নেশগ্রস্থও ছিলেন না। গাড়ির স্টিয়ারিংও তাঁর হাতে ছিল না। তবে ঘটনার পর তাঁকে ঘটনাস্থলে দেখতে না পাওয়ায় অনেক কথা উঠেছিল। তিনি সেই প্রসঙ্গে বলেছেন, দুর্ঘটনার পর বহু জমায়েত হয়ে গিয়েছিল। ঘটনার পর আতঙ্কিত হয়ে গিয়েছিলেন। স্থানীয় কয়েকজনই তাঁকে সেখান থেকে বের করে এগিয়ে দিয়েছিলেন।

উল্লেখ্য, ইতিমধ্যে সিদ্ধান্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিনেত্রীকে ডেকে পাঠানো নিয়ে কিছু জানা যায়নি।

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির