গড়বেতায় ভয়াবহ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেল ট্রাক, উদ্ধার চালকের দলা পাকানো দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে রাস্তার দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বহু ট্রাফিক নিরাপত্তার পরেও এই দুর্ঘটনাগুলি রোধ করা সম্ভব হচ্ছে না। এমনই একটি ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় জাতীয় সড়কে। মঙ্গলবার মধ্যরাতে এক ট্রাক চালকের দলা পাকানো মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। সঙ্গে থাকা খালাসির অবস্থা আশঙ্কাজনক। তাঁকে দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে একটি খালি ট্রাক বেপরোয়া গতিতে বাঁকুড়ার বিষ্ণুপুরের দিক থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। ঠিক রাত ২ নাগাত গড়বেতায় ঢোকার আগে ভাটমারার জঙ্গলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা শাল গাছের সারিতে ট্রাকটি সজোরে ধাক্কা মারে। ভয়াবহভাবে ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায় ট্রাকের সামনের অংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালকের।
এই দুর্ঘটনার খবর দেওয়া হয়ে স্থানীয় থানায়। গড়বেতা থানার পুলিশ দ্রুত সেই ঘটনাস্থলে আসেন এবং উদ্ধারকার্য শুরু করেন। প্রথমেই উদ্ধার করা হয় দুমরে মুচরে যাওয়া ট্রাকের সামনের অংশ থেকে চালকের কুণ্ডলী পাকানো দেহ। আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায় খালাসিকে। তাঁকে গুরুতর জখম ও রক্তাক্তভাবে প্রথমে গড়বেতা গ্রামীণ হাসপাতালে ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠায় পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ অনুমান করে জানিয়েছে, অস্বাভাবিক গতির কারণেই দুর্ঘটনাটি ঘটে। তবে চালক মদ্যপ ছিলেন কিনা তা জানা যায়নি। ট্রাকের চালক ও খালাসির নাম ও তাঁদের বাড়ির ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখবে বলেও আশ্বাস দিয়েছেন পুলিশ।

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই স্পেশাল পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা