নাবালিকাকে যৌন নিগ্রহের দায়ে মার্কিন মুলুকে আটক ক্যাথলিক যাজক

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: এখন ধর্ষণ থেকে শুরু করে যৌন নিগ্রহের খবর চারিদিকে শুনতে পাওয়া যায়। আট থেকে আশি কোন বয়সেই এই অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না। সাম্প্রতিক, আবারও একটি ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়ায়। এক ক্যাথলিক যাজকের বিরুদ্ধে উঠেছে যৌন নিগ্রহের অভিযোগ।

এক নাবালিকাকে যৌন নিগ্রহ করার অপরাধে ক্যালিফোর্নিয়ার ওই যাজককে গ্রেফতার করা হয়। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানা গিয়েছে, ধৃতের নাম ফাদার জেইম আরিয়াগা। ৪১ বছর বয়সি এই যাজকের বিরুদ্ধে ধর্ষণ-সহ আরও পাঁচটি অভিযোগ উঠেছে। সোমবার এই যাজককে গ্রেফতার করা হয়েছে। তারপর মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করানো হয়। বিচারক ধৃতকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

ক্যালিফোর্নিয়ার ডাউনির ওই ক্যাথলিক যাজক ৮ এবং ৯ ফেব্রুয়ারি ওই নাবালিকাকে ধর্ষণ করেন বলে পুলিশ এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এই অভিযোগ ওঠার পরেই লস অ্যাঞ্জেলেসের আর্চ ডায়োসিস ডাউনির আওয়ার লেডি অফ পারপেচুয়াল হেল্প চার্চের যাজকের পদ থেকে অপসারিত করা হয় ফাদার জেইম আরিয়াগাকে (Father Jaime Arriaga)।

তবে সূত্র মারফত জানা গিয়েছে এই ব্যক্তির নামে এটাই প্রথম অভিযোগ নয়। এর আগেও একাধিক নাবালিকাকে ওই যাজক যৌন নিগ্রহ করেছে বলে জানতে পেড়েছে ক্যালিফোর্নিয়ার পুলিশ। সেখানকার অন্তত ৩ জন নাবালিকাকে ওই যাজক যৌন নিগ্রহ করেছেন বলে মনে করছেন আধিকারিকরা। ইতিমধ্যেই স্পেশাল ভিক্টিম ইউনিটের গোয়েন্দারা এই নিয়ে তদন্ত শুরু করেছেন। এই ধরনের অপরাধের সঙ্গে যুক্তদের সঙ্গে কোনও রকম রেয়াত করা হবে না বলে একটি বিবৃতিতে জানিয়েছে আর্চ ডায়োসিস।

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?