ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ছে চিনের হাসপাতাল, নিহত ২০, আহত শতাধিক

উত্তর চিনের হেবেই প্রদেশের একটি বেসরকারি নার্সিংহোমে আগুন লেগে ২০ জন নিহত হয়েছেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর চিনের হেবেই প্রদেশের একটি বেসরকারি নার্সিংহোমে আগুন লেগে ২০ জন নিহত হয়েছেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। আর ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাত ৯ টা নাগাদ চেংদে শহরের লংহুয়া কাউন্টিতে। আগুন লাগার কারণ এখনও জানা না গেলেও, এই ঘটনায় নার্সিংহোমের দায়িত্বে থাকা একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তিদের দেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা গিয়েছে। বিষয়টি এখন পুলিশের পর্যবেক্ষণে রয়েছে।

হংকং ভিত্তিক সাউথ চায়নার এক সংবাদমাধ্যম জানিয়েছে, সরকারি রেকর্ড অনুসারে, ঘটনার সময়ে ৩০০ শয্যাবিশিষ্ট গুওয়েন সিনিয়র হোমে ২৬০ জন বয়স্ক রোগী ভর্তি ছিলেন। বয়স্ক বাসিন্দাদের মধ্যে ৯৮ জন সম্পূর্ণ প্রতিবন্ধী ছিলেন এবং ৮৪ জন আধা প্রতিবন্ধী ছিলেন। মুলত হাসপাতালটি বয়স্ক ও প্রতিবন্ধিদের হোম। সেখানে টাকার বিনিময়ে তাঁদের খাওয়া ও থাকার ব্যবস্থা রয়েছে। আগুন লাগার দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

গতবছর অক্টোবরের শুরুতে, দক্ষিণ-পূর্ব প্রদেশ জিয়াংজির জিনইউ শহরের একটি ভবন কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের জন্য দায়ী প্রমাণিত হওয়ার পর ৫০ জনেরও বেশি কর্মকর্তাকে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হয়। এই অগ্নিকাণ্ডে ৩৯ জন নিহত এবং আরও নয়জন গুরুতর আহত হয়ে ছিলেন। তদন্তে দেখা গিয়েছে যে, ভবন কমপ্লেক্সের বেসমেন্টে একটি হিমাগার নির্মাণের অবৈধ নির্মাণের কারণে আগুন লেগেছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটেছে এবং ৪৩.৫২ মিলিয়ন ইউয়ান (৫.৯ মিলিয়ন মার্কিন ডলার) এরও বেশি সরাসরি অর্থনৈতিক ক্ষতি হয়েছিল।

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?