সুদর্শনের চওড়া ব্যাটে রাজস্থানকে ২১৮ রানের লক্ষ্য দিল গুজরাত

Share:

 নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: গোড়াপত্তনকারী ব্যাটার সাই সুদর্শনের চওড়া ব্যাটে ভর করেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চ্যালেঞ্জি স্কোর দাঁড় করাল গুজরাত টাইটান্স। বুধবার (৯ এপ্রিল) রাতে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২১৭ রান তুললেন শুভমন গিলরা। রাজস্থানের হয়ে মাহেশ তিকশানা ও তুষার দেশপাণ্ডে দুটি করে উইকেট নিয়েছেন। যদিও দুজনে চার ওভার করে বল করে যথাক্রমে ৫৪ ও ৫৩ রান দিয়েছেন।

এদিন টসে জিতে প্রথমে গুজরাতকে ব্যাট করতে পাঠান রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। ঘরের মাঠে শুরুটা খুব একটা ভাল হয়নি গুজরাত টাইটান্সের। তৃতীয় ওভারেই জোফ্রা আর্চারের প্রথম বলে উড়ে যায় শুভমন গিলের স্টাম্প। তিন বলে মাত্র ২ রান করে সাজঘরের পথ ধরেন গুজরাত অধিনায়ক। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামলান সাই সুদর্শন ও জস বাটলার। দুজনেই পাল্টা আক্রমণের পথে হেঁটে রাজস্থানের বোলারদের শাসন করতে থাকেন। প্রথম পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে ৫৯ রানে পৌঁছে দেন দলকে। ২৯ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়েন। মারমুখী মেজাজে ৩২ বলে পাঁচটি চার ও দুটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন সুদর্শন। যখন দুজনকে অপ্রতিরোধ্য বলে মনে হচ্ছিল ঠিক তখনই জস বাটলারকে ফিরিয়ে গুজরাত শিবিরে ধাক্কা দেন মাহেশ তিকশানা। ২৫ বলে পাঁচটি চারের সাহায্যে ৩৬ রান করে ফিরে যান বাটলার।

সতীর্থ ফিরতেই গুজরাত দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সুদর্শন। শাহরুখ খানের সঙ্গে তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে বড় রানের ভিতের উপরে দাঁড় করানোর চেষ্টা করেন। দল দেড়শো রানের গণ্ডি পেরোবার পরেই মাহেশ তিকশানার বলে ফিরে যান শাহরুখ খান। তিনি আউট হওয়ার আগে করেন ২০ বলে ৩৬ রান। পাঁচ নম্বরে নামা শেরফানে রাদারফোর্ড ব্যাট হাতে বেশিক্ষণ থিতু হতে পারেননি। একটি ছক্কার সাহায্যে তিন বলে ৭ রান করার পরেই সন্দীপ শর্মার শিকার হয়ে সাজঘরে ফেরেন। রাদারফোর্ড ফেরার পরে হাত চালিয়ে খেলতে শুরু করেন সুদর্শন। ১৯তম ওভারে বল করতে এসে বিধ্বংসী সুদর্শনকে থামান তুষার দেশপাণ্ডে। ৫৩ বলে ৮২ রান করে ফিরে যান গুজরাতের ওপেনার। ওই ওভারেই এক ছক্কা ও এক চারের সাহায্যে ১২ রান করে ফেরেন রশিদ খান।শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২১৭ রান তোলে গুজরাত। রাহুল তেওয়াতিয়া ১১ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,নিহত ১৬

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক