Kazakhstan: গ্রেফতার প্রাক্তন গোয়েন্দা কর্তা

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত কয়েকদিন ধরে উত্তাল কাজাখস্তান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গ্রেফতার কাজাখস্তানের প্রাক্তন গোয়েন্দা প্রধান কারিম ম্যাসিমভ। রাষ্ট্রদ্রোহিতা এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহে মদত দেওয়ার অভিযোগে সে দেশের জাতীয় নিরাপত্তা কমিটি তাঁকে গ্রেফতার করেছে। কমিটির তরফ থেকে বলা হয়েছে, ম্যাসিমভের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায়  ম্যাসিমভকে গ্রেফতার করা হয়েছে।

কমিটির তরফ থেকে প্রাক্তন গোয়েন্দা প্রধানের গ্রেফতারের খবর দিতে গিয়ে বলা হয়েছে, ‘ ৬ জানুয়ারি জাতীয় নিরাপত্তা কমিটি ম্যাসিমভের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। সেদিনই ম্যাসিমভকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। ম্যাসিমভ গ্রেফতার হন।’

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত কয়েকদিন ধরে উত্তাল কাজাখস্তান। অবিভক্ত সোভিয়েত রাশিয়া থেকে বেরিয়ে আসার পর এই প্রথম কাজাখস্তানের বুকে ঘটল সরকার বিরোধী আন্দোলন। আন্দোলনে সরকার সম্পত্তি নষ্ট হওয়ার পাশাপাশি প্রাণহানিও ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে কাজাখস্তান রাশিয়ার দ্বারস্থ হয়। রাশিয়া সে দেশে তাদের বাহিনী পাঠিয়েছে। বাহিনীকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সরকার বিরোধী আন্দোলন যেভাবেই হোক থামাতে হবে। দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের তরফে বলা হয়েছে, এই মূল্যবৃদ্ধি সাময়িক। ছ মাস বাদে জ্বালানির আগের দাম বহাল রাখা হবে। কিন্তু সরকারের সেই অনুরোধে সাড়া দিতে নারাজ কাজাখস্তানবাসিরা। সে কারণে রাস্তায় নেমে প্রতিবাদ, পরোক্ষভাবে যা ওই দেশের পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তুলেছে।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের