অধিনায়ক হিসাবে ফেরার ম্যাচে টসে হারলেন ধোনি, বল করার সিদ্ধান্ত রাহানের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ঘুরে দাঁড়ানোর ম্যাচে চিপক স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। শুক্রবারের (১১ এপ্রিল) ম্যাচেই ৬৮২ দিন বাদে অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তন ঘটেছে মহেন্দ্র সিংহ ধোনির। ইতিমধ্যে টস হয়ে গিয়েছে। তবে টস ভাগ্য অনুকুল ছিল না ৬৮২ দিন বাদে অধিনায়কত্ব করতে নামা ‘থালা’র। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে।

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ঘুরে দাঁড়ানোর ম্যাচে চিপক স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। শুক্রবারের (১১ এপ্রিল) ম্যাচেই ৬৮২ দিন বাদে অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তন ঘটেছে মহেন্দ্র সিংহ ধোনির। ইতিমধ্যে টস হয়ে গিয়েছে। টসে জিতে প্রথমে সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে।

চলতি আইপিএলে খুব একটা ছন্দে নেই চেন্নাই ও কলকাতা। চেন্নাইয়ের দলে একাধিক বাঘা-বাঘা ব্যাটার থাকলেও সিংহভাগই এখনও পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। রাচিন রবীন্দ্র বাদে সবার ব্যাটে কার্যত রান-খরা চলছে। বোলিং বিভাগে খলিল আহমেদ-নূর আমেদ বাদে বাকিরা বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠতে পারেননি। ঘুরে দাঁড়াতে হলে চেন্নাইয়ের ব্যাটার ও বোলারদের আজকের ম্যাচে জ্বলে উঠতে হবে। না হলে আগের চার ম্যাচের মতোই খালি হাতে ফিরতে হবে।

কলকাতার সমস্যা ধারাবাহিকতার অভাব। অজিঙ্ক রাহানে-বেঙ্কটেশ আইয়ার-সুনীল নারাইনরা ব্যাটে রান ফেলেও আন্দ্রে রাসেল দলের বোঝা হয়ে উঠেছেন। কুইন্টন ডি’কক এক ম্যাচে ব্যাট হাতে গর্জে উঠলেও বাকি ম্যাচে ব্যর্থ। রিঙ্কু সিংহ-রমনদীপ সিংহরাও ব্যাট হাতে দলকে তেমন আশ্বস্ত করতে পারছেন না। ব্যাটারদের মতোই দৈন্যদশা কলকাতার বোলিং বিভাগে। বরুণ চক্রবর্তী-হর্ষিত রানা-বৈভব অরোরা অফ ফর্মেই রয়েছেন। কোনও ম্যাচেই দলকে জেতানোর মতো বোলিং করতে পারেননি। এমন অবস্থা চলতে থাকলে যে কপালে অশেষ দুর্গতি থাকবে, তা বলাই যেতে পারে। চিপকের ঘূর্ণি পিচে রবিন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজাদের বরুণ চক্রবর্তীরা টেক্কা দিতে পারেন কিনা, তাই দেখার।

আইপিএলের আসরে দু’দলের মুখোমুখি সাক্ষাতে অবশ্য কলকাতার তুলনায় অনেক এগিয়ে চেন্নাই। এখনও পর্যন্ত দুই দল ৩০ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৯ বার জিতেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। ১০ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স। একটি ম্যাচ ভেস্তে গিয়েছে। গতবার চিপক স্টেডিয়ামে কলকাতাকে সাত উইকেটে হারিয়ে বিজয়ীর হাসি হেসেছিলেন ধোনিরা। আজকের ম্যাচে কী হবে?

 

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?