ফের থমকে হোয়াটসঅ্যাপ, চরম দুর্ভোগে ব্যবহারকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের থমকে গেল হোয়াটসঅ্যাপ। শনিবার (১২ এপ্রিল) বিকেল চচারটে বেজে ৫০ মিনিটের পরেই একাধিক ব্যবহারকারী অভিযোগ করেন, ‘মিলছে না হোয়াটসঅ্যাপ পরিষেবা। স্ট্যাটাস আপলোড করা কিংবা মেসেজ পাঠানো যাচ্ছে না। যদিও এই বিপর্যয় নিয়ে হোয়াটসঅ্যাপের মূল পরিচালন সংস্থা মেটার তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিন সকালেই ফোনপে, গুগল পে এবং পেটিএম সহ একাধিক প্ল্যাটফর্মে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেন  বন্ধ হয়ে গিয়েছিল। কোটি-কোটি ব্যবহারকারীকে সমস্যায় পড়তে হয়েছিল। সেই বিভ্রাট কাটতে না কাটতেই হোয়াটসঅ্যাপ পরিষেবায় বিভ্রাট ধরা পড়ল। এদিন বিকেল চারটে ৫০ মিনিটের পর থেকেই একাধিক ব্যবহারকারী সমাজমাধ্যম ‘এক্স’- এ পোস্টে অভিযোগ করেন, মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ কাজ করছে না। অনেকে  জানতে চান, অন্যেরাও একই সমস্যার মুখে পড়ছেন কিনা। এর পর একাধিক ব্যবহারকারী জানান, হোয়াটস্যাপ গ্রুপে পাঠানো বার্তা ডেলিভার হচ্ছে না। কেউ আবার বলেন, ব্যক্তিগত ভাবে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তা সিঙ্গল টিক থেকে ডবল টিক হচ্ছে না। তবে সার্বিক ভাবে যে বার্তা আদান-প্রদানে বড় রকমের সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা তা স্পষ্ট ছিল।

‘ডাউনডিটেক্টর’ জানিয়েছেন, বিকেল পাঁচটা বেজে ২২ মিনিট পর্যন্ত হোয়াটসঅ্যাপ অকেজো নিয়ে ৫৯৭টি অভিযোগ পাওয়া গিয়েছছে। তার মধ্যে  ৮৫ শতাংশ অভিযোগ করেছেন, বার্তা পাঠানোর (মেসেজ সেন্ড) সমস্যার সন্মুখীন হয়েছেন। ১২ শতাংশ মেসেজিং অ্যাপে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছেন। আর তিন শতাংশের অভিযোগ, লগ ইন করতে গিয়ে সমস্যা পোহাতে হয়েছে।  খানিকক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়ে ওঠে #Whatsappdown। উল্লেখ্য গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা ‘মেটা’র এই মেসেঞ্জার পরিষেবা ভারতে তো বটেই বিশ্বের বিভিন্ন দেশে মুখ থুবড়ে পড়েছিল। সমস্যায় পড়েছিলেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি-কোটি গ্রাহক। তখন মেটার তরফে  এক বিবৃতিতে জানানো হয়েছছিল, ‘বিষয়টি তাদের গোচরে এসছে। যত দ্রুত সম্ভব পরিষেবা ঠিক করার চেষ্টা করছে।

 

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?