রক্তাক্ত সুদান! ক্ষুধার্ত মানুষের উপর RSF-এর হামলা, ১০০ জনের মৃত্যুর আশঙ্কা

ভয়াবহ অবস্থা সুদানে। সূদানের দারফুর অঞ্চলে শুক্রবার থেকেই অব্যাহত রয়েছে আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) বাহিনীর হামলা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অবস্থা সুদানে। সূদানের দারফুর অঞ্চলে শুক্রবার থেকেই অব্যাহত রয়েছে আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) বাহিনীর হামলা। যাতে এখনও পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। যার মধ্যে রয়েছে কমপক্ষে ২০ জন শিশু। জাতাসংঘের মতে, বৃহস্পতিবার থেকে ফাশার শহর এবং নিকটবর্তী জমজম ও আবু শৌক বাস্তুচ্যুত শিবিরগুলিতে স্থল ও বিমান হামলা চালাচ্ছে RSFL-বাহিনী। এই আক্রমণগুলি ইতিমধ্যেই দুর্ভিক্ষের সঙ্গে লড়াই করা শিবিরগুলিতে ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে।

বাস্তুচ্যুত ব্যক্তি ও শরণার্থীদের সাধারণ সমন্বয়কারী আন্দোলন গোষ্ঠী জানিয়েছে যে, RSF এর হামলা গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল। এবং শনিবার পর্যন্ত অব্যাহত ছিল। মুলত সুদানের আবাসিক এলাকা, বাজার, এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আরএসএফ বাহিনী। যে অঞ্চলে না খেতে পাওয়া মানুষের ভিড় ছিল বেশি। এবং RSF হামলায় বিপুল সংখ্যক শত শত নারী ও শিশুদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। RSF-এর এই নৃশংস হামলাগুলিকে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ বলে অভিহিত করেছেন বাস্তুচ্যুত ব্যক্তি ও শরণার্থীদের সাধারণ সমন্বয়কারী আন্দোলন গোষ্ঠী। তবে RSF বাহিনী এই অভিযোগগুলি প্রত্যাখ্যান করেছে। এবং দাবি করেছে যে, জমজম ক্যাম্পে বেসামরিক সেনা কাউকে হত্যা করেনি।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলির মাধ্যমে RSF বাহিনীকে অপমানের চেষ্টা করা হচ্ছে। ভুয়ো ভিজ্যুয়াল ব্যবহার করা হচ্ছে। এটি শুধুমাত্র সেনাবাহিনীর প্রচারণা। তাই RSF আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি তাঁদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। এবং সেনাবাহিনীকে প্রকৃত অপরাধ থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার অভিযোগ করছে। উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে ক্ষমতার দ্বন্দ্বের কারণে RSF এবং সুদানি সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। যা দেশের বলিষ্ঠ গণতান্ত্রিকতা ভেঙে দিয়েছে। এই সংঘাত লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। যাতে বেশি বিপর্যস্ত হয়েছে সুদানের দারফুরের মতো এলাকাগুলি।

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?