ইরানে ৮ পাকিস্তানি পরিযায়ী শ্রমিককে গুলিতে ঝাঁঝরা করল বালুচ বিদ্রোহীরা

Share:

নিজস্ব প্রতিবেদন: ইরানে(Iran) সিস্তান-বেলুচিস্তান প্রদেশে দুর্বৃত্তদের হামলায় গুলি করে হত্যা করা হয়েছে পাকিস্তানের ৮ মোটর মেকানিক শ্রমিককে।

পাকিস্তানি (Pakistan) এক সংবাদমাধ্যমে তরফ থেকে জানা গিয়েছে, শনিবার অর্থাৎ (১২ এপ্রিল) ইরান-পাকিস্তান সীমান্তবর্তী মেহারিস্তান এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পাকিস্তানি নাগরিকদের হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইরান। সেই দেশর কর্তৃপক্ষ জানিয়েছেন, নিহতরা বাহাওয়ালপুরের বাসিন্দা। তারা স্থানীয় একটি গ্যারেজে গাড়ি রং করা, পালিশ ও মেরামতের কাজে নিয়োজিত ছিলেন।

স্থানীয় সূত্র খবর পাওয়া যায়, অজ্ঞাত হামলাকারীরা রাতের অন্ধকারে ওই গ্যারেজে ঢুকে মেকানিকদের হাত বেঁধে গুলি চালায়, ঘটনাস্থলেই সবাই নিহত হন।

ইরানি নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং নিহতদের মরদেহ সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। তবে হামলাকারীরা এখনও অজ্ঞাত এবং তাদের কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে এই মর্মান্তিক ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তেহরানে অবস্থিত পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা নিহতদের শনাক্ত ও তথ্য সংগ্রহে ঘটনাস্থলে পৌঁছেছেন। দূতাবাসের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। তারা যাতে ন্যায়বিচার পায়, সে লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে বলে জানান হয়েছে।

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতেও সিস্তান প্রদেশে একই ধরনের হামলায় ৯ পাকিস্তানি শ্রমিক নিহত হয়েছিলেন। এ ধরনের ধারাবাহিক হামলায় সীমান্ত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে বার বার।

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?