অশান্তির আবহেই নদিয়ায় পুলিশের জালে ২ অনুপ্রবেশকারী, কেন এসেছিলেন বাংলায়

Share:

নিজস্ব প্রতিনিধি : ওয়াকফ আইন নিয়ে রাজ্য জুড়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই উত্তেজিত বাতাবরণের মধ্যে ২ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সীমান্ত এলাকা নদিয়ার ধানতলাতে অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে।  ধৃতদের পুলিশ আজ রানাঘাট আদালতে পেশ করেছে।

ওয়াকফ আইন নিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুর, সামশেরগঞ্জ, সুতি রীতিমত অগ্নিগর্ভ পরিস্থিতিতে পরিণত হয়েছে। বাড়ি-ঘর-দোকান জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই নিয়ে  বিএসএফ মৌলবাদী ছায়া দেখছে। এই পরিস্থিতিতে ২জন বাংলাদেশী অনুপ্রবেশকারীর গ্রেফতারের ঘটনা অত্যন্ত চাঞ্চল্যকর।

পুলিশ সূত্রে খবর, একমাস আগে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিলেন দুই বাংলাদেশি সাজু মিয়া এবং সমসিদা খাতুন। তারা বাংলাদেশের মেঘনা ও কক্সবাজার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। গত মাসে ভারতে এলেও চলতি মাসেই বাংলাদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশে আর ফেরা হয়নি তাদের। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার ধানতলায় অভিযান চালায় পুলিশ। আর তখনই পুলিশের হাতে গ্রেফতার হয় অভিযুক্ত দু’জন। সোমবার তাঁদের রানাঘাট আদালতে তোলা হয়। গ্রেফতার দুই অভিযুক্ত নাম সাজু মিয়া এবং সমসিদা খাতুন। অভিযুক্তরা বাংলাদেশের মেঘনা এবং কক্সবাজার জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, আটক করার পর ২জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, দুই অভিযুক্ত গত একমাস আগে অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছিল। দালালের মারফত কাজের খোঁজে ভারতে এসেছিলেন। দালালই তাঁকে বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ করিয়েছিল। সেই দালালের খোঁজ চালিয়ে যাচ্ছে ধানতলা থানার পুলিশ।

বর্তমানে মু্র্শিদাবাদের পরিস্থিতি নিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে গোটা রাজ্য। তারমধ্যেই অবৈধ অনুপ্রবেশকারীর গ্রেফতারির ঘটনা চিন্তায় ফেলেছে পুলিশ-প্রশাসনকে।

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন