কীভাবে পুলিশের জালে সামশেরগঞ্জে জোড়া খুনের অভিযুক্তরা, জানালেন এডিজি দক্ষিণবঙ্গ

Share:

নিজস্ব প্রতিনিধি : মুর্শিদাবাদে শুক্রবারের জোড়া খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অব্যাহত রয়েছে ধরপাকড়ও। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে জানালেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। তিনি জানিয়েছেন, ধৃতদের বীরভূম ও মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদকে অশান্ত করার জন্য যারা জড়িত তাঁদের সকলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে  রাজ্য পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান শুনেই জানা গিয়েছিল বাবা ও ছেলের খুনে জড়িত রয়েছে বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। খুনের ঘটনায় জড়িত ২জন সম্পর্কে ভাই। এরপরেই আসরে নামে পুলিশ। দু’জনের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করা শুরু হয়। মোবাইল লোকেশন থেকে তদন্তকারীরা জানতে পারেন, একজন বীরভূমের মুরারইয়ে লুকিয়ে রয়েছে। সেইমতো সোমবার রাতে অভিযান চালানো হয় সেখানে। ধরা পড়ে এক অভিযুক্ত। তাকে জিজ্ঞাসাবাদ করেই খোঁজ মেলে অন্যজনের। এরপরেই মুর্শিদাবাদের সুতি থেকে তাকেও গ্রেফতার করে পুলিশ।

এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানিয়েছেন, শুক্রবার থেকে মুর্শিদাবাদে শুরু হওয়া অশান্তির ঘটনায় ধরপাকড় অব্যাহত রয়েছে। কয়েকদিন ধরেই এলাকায় পুলিশি টহল চলেছে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে। ইতিমধ্যেই হামলা চালানোর জন্য শতাধিক হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। সামশেরগঞ্জের বাবা-ছেলে খুনে অভিযুক্ত ২ ভাইকেও গ্রেফতার করা হয়েছে। দোষীদের সবার বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেবে পুলিশ।

সোমবার এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম হুঁশিয়ারি দিয়েছিলেন, বাবা-ছেলের খুনের পূর্ণাঙ্গ তদন্ত হবে। দোষীদের দ্রুত ধরা হবে। তার কয়েক ঘন্টার মধ্যেই সাফল্য পেল পুলিশ। সিসিটিভি ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতেই পুলিশের জালে বাবা হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনীরা।

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন