আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আর্থিক সঙ্কটে জর্জরিত কাম্বলির পাশে গাভাসকর, দেবেন মাসে ৩০,০০০ টাকা ভাতা

নিজস্ব প্রতিনিধি:দীর্ঘদিন ধরেই খবরের শিরোনামে  ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। শারীরিক অসুস্থতা  আর্থিক সঙ্কট, পারিবারিক টানাপোড়েন—সব মিলিয়ে জীবন যেন থমকে গিয়েছে শচিন তেন্ডুলকরের শৈশবের বন্ধু ও টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটারের।

ভারতের জার্সি গায়ে ১০৪টি একদিনের ম্যাচ ও ১৭টি টেস্ট  খেলা কাম্বলি গত বছর ২১ ডিসেম্বর ভর্তি হন থানের আকৃতি হাসপাতালে। মূত্রনালী সংক্রমণ ও পেটের টান ধরার সমস্যা নিয়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শরীরের সমস্যা, কিন্তু আর্থিক অনটন চলছে তার। এই কঠিন সময়ে তাঁর পাশে এসে দাঁড়ালেন কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাসকর। গত বছরের ডিসেম্বরে মুম্বইয়ের শিবাজি পার্কে কিংবদন্তি কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিস্তম্ভ উদ্বোধনে গিয়েই গাভাসকর প্রতিশ্রুতি দিয়েছিলেন, “আমি কাম্বলির পাশে থাকব।” আর সেই প্রতিশ্রুতি রাখলেনও তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাভাসকরের CHAMPS ফাউন্ডেশন থেকে এখন থেকে প্রতি মাসে ৩০,০০০ টাকা করে পাবেন কাম্বলি। শুধু তাই নয়, প্রতি বছর ৩০,০০০ টাকার মেডিক্যাল সাপোর্টও মিলবে তাঁর জন্য।

চলতি বছরের জানুয়ারিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই দুই ক্রিকেটার একসঙ্গে দেখা করেন স্টেডিয়ামের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে। ওই সময়েই কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউইট এক পডকাস্টে জানান, তিনি ২০২৩ সালে ডিভোর্স ফাইল করেছিলেন। কিন্তু পরে কাম্বলির অসহায় অবস্থায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।পডকাস্টে আন্দ্রেয়া বলেন, “আমি ভাবছিলাম চলে যাব, কিন্তু পরে ভাবতাম—সে খেয়েছে তো? সে বিছানায় আছে তো ঠিক করে? সে ঠিক আছে তো? ও তো একেবারে একটা বাচ্চার মতো হয়ে গিয়েছে। তখন আর থাকা সম্ভব হয়নি। আমি বন্ধুকেও ছেড়ে যেতাম না, আর সে তো তার চেয়েও অনেক বেশি।”

বিনোদ কাম্বলির এই জীবন সংগ্রামে সুনীল গাভাসকরের সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভারতীয় ক্রিকেটের একটা মানবিক মুখ তুলে ধরল। আর্থিক সমস্যা যখন দেশের অনেক প্রাক্তন ক্রীড়াবিদের জীবনকে ওলট-পালট করে দেয়, তখন এভাবে এগিয়ে আসাটা নিঃসন্দেহে এক দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

Published by:

Share Link:

More Releted News:

বিমানবন্দরে কাঁধে হাত, প্রেমিকা মাহিকার সঙ্গে হার্দিকের প্রেমের মুহূর্ত ভাইরাল

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

হঠাৎই অসুস্থ বাসচালক, পাঁচ খুদের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

মেট্রোয় সিট নিয়ে বচসা, চটে গিয়ে বাবার বয়সী যাত্রীকে কষিয়ে চড় মারলেন তরুণী

মুম্বইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ