‘ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো’ কবির বাড়ি গুঁড়িয়ে দিল মোল্লা ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: স্বাধীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে  একাত্তরের মুক্তিযুদ্ধে সমরাঙ্গনে লড়াই করেছিলেন। পাকিস্তানি গণহত্যাকারীদের বিরুদ্ধে বার বার গর্জে উঠেছিল। ১৯৭৪ সালে দুর্ভিক্ষের সময় তাঁর কলম থেকে বেরিয়ে ছিল, ‘ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো’র মতো রণহুঙ্কার। সাহিত্য আর মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য একাধিক রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছিলেন। বাংলা সাহিত্যের সেই কিংবদন্তি কবি রফিক আজাদের বাড়ি গুঁড়িয়ে দিল পাক দোসর মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। আর ওই খবর জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে, মুক্তিযুদ্ধের পক্ষের কবি হওয়ার জন্যই কী একাত্তরের গণহত্যাকারী পাক বাহিনীর দোসর মোল্লা ইউনূসের রোষানলে পড়তে হল এপার বাংলার অন্যতম জনপ্রিয় কবিকে। রফিক আজাদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া প্রসঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রকের উপদেষ্টা আদিলুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন, ‘নতুন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিশেষ খাতির করা হবে না। বরং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের গুরুত্ব দেওয়া হবে। এটাই তদারকি সরকারের সিদ্ধান্ত। তাছাড়া রফিক আজাদ বঙ্গবন্ধু শেখ মুজিবের অনুসারী ছিলেন। শেখ মুজিবের বাড়ি যেখানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে দুই পয়সার কবি রফিক আজাদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া খুব গুরুত্বপূর্ণ নয়।’

রাজধানী ঢাকার ধানমণ্ডির ১ নম্বর সড়কের ১৩৯/৪এ ঠিকানার বাড়িটিতে দীর্ঘ ২৯ বছর ধরে বসবাস করেছিলেন কবি রফিক আজাদ। ১৯৮৮ সালে একতলা এই বাড়িটি রফিক আজাদের স্ত্রী কবি দিলারা হাফিজের নামে সাময়িকভাবে বরাদ্দ দেয় ‘এস্টেট অফিস’। শিক্ষা ক্যাডারের একজন প্রভাষক হিসেবে বাড়িটির বরাদ্দ পেয়েছিলেন। সর্বশেষ সরকারি তিতুমীর কলেজে ৪ বছর অধ্যক্ষের দায়িত্ব পালন শেষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডর চেয়ারম্যান হিসেবে চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন তিনি। এই বাড়িতে বসেই রফিক আজাদ ২০টির বেশি অমর কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। ২০১৬ সালে প্রয়াত হন কবি। তার আগেই রফিক আজাদকে বাড়ি থেকে উচ্ছেদের চচক্রান্ত শুরু হয়। আচমকাই এক রহস্যময় ব্যক্তি সৈয়দ নেহাল আহাদ বাড়িটি নিজের বলে দাবি করেন। ২০১২ সালে নিজের মালিকানার পক্ষে আদালতের রায় জোগাড় করে নেন। ওই রায়ের বিরুদ্ধে রফিক আজাদের স্ত্রী দিলারা হাফিজ সৈয়দ নেহাল, হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্কস এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রককে বিবাদী করে মামলা করেন। আদালত বাড়িটির ওপর স্থিতাবস্থা দেন। পরের বছর এই  স্থিতাবস্থা স্থায়ী করা হয়।

প্রয়াত রফিক আজাদের স্মৃতি স্মারকশালা গড়ার জন্য বাড়িটি বরাদ্দের অনুরোধ জানিয়ে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রকের উপদেষ্টা আদিলুর রহমান খান, মন্ত্রকের সচিব ও সংস্কৃতি মন্ত্রকের সচিবকে চিঠি দেন দিলারা হাফিজ। আর সেই চিঠির পরেই বুধবার বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার জন্য আসরে নামে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রক। বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। এপারের পাঠকদের জন্য নিচে তুলে ধরা হল কবি রফিক আজাদের অমর সৃষ্টি ‘ভাত দে হারামজাদা…’

ভীষন ক্ষুধার্ত আছিঃ উদরে, শারীরবৃত্ত ব্যেপে
অনুভূত হতে থাকে – প্রতিপলে – সর্বগ্রাসী ক্ষুধা
অনাবৃষ্টি যেমন চরিত্রের শস্যক্ষেত্রে জ্বেলে দেয়
প্রভূত দাহন – তেমনি ক্ষুধার জ্বালা, জ্বলে দেহ
দু’বেলা দু’মুঠো পেলে মোটে নেই অন্য কোনও দাবি
অনেক অনেক-কিছু চেয়ে নিয়েছে, সকলেই চায়ঃ
বাড়ি, গাড়ী, টাকাকড়ি- কারো বা খ্যাতির লোভ আছে;
আমার সামান্য দাবিঃ পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর-
ভাত চাই-এই চাওয়া সরাসরি – ঠান্ডা বা গরম,
সরূ বা দারুণ মোটা রেশনের লাল চাল হ’লে
কোনো ক্ষতি নেই মাটির শানকি ভর্তি ভাত চাইঃ
দু’বেলা দু’মুঠো পেলে ছেড়ে দেবো অন্য সব দাবি!
অযৌক্তিক লোভ নেই, এমনকি নেই যৌন ক্ষুধা-
চাইনি তো নাভিনিম্নে পড়া শাড়ি, শাড়ির মালিক;
যে চায় সে নিয়ে যাক – যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও –
জেনে রাখোঃ আমার ও সব এ কোনও প্রয়োজন নেই।

যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি,
তোমার সমস্ত রাজ্যে দক্ষযজ্ঞ কান্ড ঘটে যাবে;
ক্ষুধার্তের কাছে নেই ইষ্টানিষ্ট, আইন-কানুন –
সমুখে যা পাবো খেয়ে নেবো অবলীলাক্রমে;
যদি বা দৈবাৎ সম্মুখে তোমাকে, ধর, পেয়ে যাই –
রাক্ষুসে ক্ষুধার কাছে উপাদেয় উপাচার হবে।
সর্বপরিবেশগ্রাসী হ’লে সামান্য ভাতের ক্ষুধা
ভয়াবহ পরিনতি নিয়ে আসে নিমন্ত্রণ করে!

দৃশ্য থেকে দ্রষ্টা অবধি ধারাবাহিকতা খেয়ে ফেলে
অবশেষে যথাক্রমে খাবোঃ গাছপালা, নদী-নালা,
গ্রাম-গঞ্জ, ফুটপাথ, নর্দমার জলের প্রপাত,
চলাচলকারী পথচারী, নিতম্ব-প্রধান নারী,
উড্ডীন পতাকাসহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ী-
আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ।
ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের