চাপে পড়ে ‘রহস্যময়ী’ মেঘনা আলমকে প্রতারণা মামলায় গ্রেফতার দেখাল মোল্লা ইউনূস

চাপে পড়ে 'রহস্যময়ী' সুন্দরী মেঘলা আলমকে প্রতারণা মামলার গ্রেফতার দেখাল মোল্লা ইউনূস। সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশী রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে দেওয়ার অভিযোগে আগেই আটক করা হয়ে ছিল মেঘনা আলমকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ চাপে পড়ে ‘রহস্যময়ী’ সুন্দরী মেঘনা আলমকে প্রতারণা মামলার গ্রেফতার দেখাল মোল্লা ইউনূস। সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশী রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে দেওয়ার অভিযোগে আগেই আটক করা হয়েছিল মেঘনা আলমকে। গত ৯ এপ্রিল রাতে ঢাকার বসুন্ধরার বাড়ি থেকে মডেল মেঘলা আলমকে আটক করে হেফাজতে নিয়েছিল ঢাকা মহানগর থানার পুলিশের (DMP) গোয়েন্দা শাখা (ডিবি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুসারে, তাঁকে আটক করার পরের দিন অর্থাৎ ১০ এপ্রিল রাতে আদালত মডেল মেঘলা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিন হেফাজতে রাখার আদেশ দিয়েছিলেন। তিনি এখন কারাগারে রয়েছেন। কিন্তু সৌদি রাষ্ট্রদূতের বান্ধবী মেঘনাা আলমকে বাড়ি থেকে যে ভাবে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয়েছিল, তাতে করে জনরোষের সম্মুখীন হয়েছিল ঢাকা পুলিশ। এরপরেই চাপের মুখে পড়ে মেঘনা আলমকে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন ঢাকা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে মেঘলা আলমকে আদালতে হাজির করা হয়। এবং মোল্লা ইউনূসের পক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রহস্যময়ী মেঘনাকে গ্রেফতার দেখানোর পক্ষে রায় দেন। এবং শুনানি শেষে মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম পিয়া তাঁকে গ্রেফতার দেখান।

উল্লেখ্য, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ করার চেষ্টা করার অভিযোগে বাংলাদেশি মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনের অধীনে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তাঁকে গ্রেফতারের ধরণ নিয়ে ব্যাপক জনরোষের সৃষ্টি হয়েছিল। গত বুধবার গভীর রাতে অভিনেত্রীর ঢাকার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে হেফাজতে নেয় পুলিশ, যখন সে ফেসবুকে লাইভ স্ট্রিমিং করছিল। মাঝ রাতে তাঁকে রীতিমতো বাড়ি থেকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যায় পুলিশ। কোনও আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই পুলিশ আলমকে তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ। কিন্তু পরে পুলিশ কর্তৃপক্ষ এই সমস্ত অভিযোগ প্রত্যাখান করে।

এই ঘটনায় গত শনিবার আলমের গ্রেফতারের তত্ত্বাবধানকারী শীর্ষ গোয়েন্দা শাখার কর্মকর্তাকে তাঁর পদ থেকে অপসারণ করা হলে, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে স্বীকার করেন যে, বিশেষ ক্ষমতা আইনের অধীনে অভিনেত্রীকে হেফাজতে নেওয়া একটি ভুল ছিল। গ্রেফতারের পরদিনই আলমকে ঢাকার একটি আদালতে হাজির করা হয়, যেখানে অভিনেত্রীকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। জানা যায়, আলম একজন বিদেশী কূটনীতিকের সঙ্গে সম্পর্কে ছিলেন, যিনি কিনা আগেই বিবাহিত ছিলেন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিনেত্রীর বাবা বদরুল আলম জানান, বাংলাদেশে তৎকালীন সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার মেয়ের বাগদান হয়েছিল। কিন্তু পরে অভিনেত্রী কূটনীতিকের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। কারণ কূটনীতিক ইতিমধ্যেই বিবাহিত ছিলেন, এবং তাঁর একটি সন্তান রয়েছে। বিষয়টি জানতে পেরেই বিয়ের প্রস্তাব বাতিল করেছিলেন আলম। এরপর কূটনীতিক বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন, এরপরেই আলমকে বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ অভিনেত্রীর বাবার। এবার নিজেদের দোষ ঢাকতে আদালতে আলমকে গ্রেফতার দেখানোর আর্জি করে ঢাকা গোয়েন্দা পুলিশ। এবং তাঁকে শেষমেশ গ্রেফতার করা হয়।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের