Covid: করোনা পাস ইস্যুতে উত্তাল ফ্রান্স, প্রতিবাদে পথে লক্ষাধিক

১০ পুলিশকর্মী আহত, গ্রেফতার ৩৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  করোনা পাস ইস্যুতে উত্তাল ফ্রান্স। সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে পথে নামে লক্ষাধিক মানুষ। তাদের দাবি, অবিলম্বে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বিক্ষোভকারীদের পুলিশ বাধা দিতে গিলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ফাটাতে হয় টিয়ারগ্যাসের সেল। বিক্ষোভকারীদের হামলায় ১০ পুলিশকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি অশান্ত করার অভিযোগে পুলিশ ৩৪জনকে গ্রেফতার করেছে।

ভাইরাসে আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকহারে বেড়ে যাওয়ায় ম্যাক্রোঁ সরকার সম্প্রতি সিদ্ধান্ত নেয়, যারা টিকা নেয়নি তাদের আর কোনওভাবেই রেস্টুরেন্ট, পানশালা, পাব-অর্থাৎ যে সব জায়গায় মানুষের ভীড় হয়, সে সব জায়গায় তাদের প্রবেশ নিষিদ্ধ হবে। সরকার জানিয়ে দিয়েছে, টিকার যারা দুটি ডোজ নিয়েছে, একমাত্র তারাই এই সব জায়গায় প্রবেশের ছাড়পত্র পাবে।আগামী ১৫ জানুয়ারি থেকে নতুন আইন কার্যকর হবে।

সরকারের এই সিদ্ধান্ত খাপ্পা সংখ্যাগরিষ্ঠ ফরাসি নাগরিক। খাপ্পা সেনেটের ডেমোক্র্যাট সদস্যরা। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, এই বিশেষ বিল কীভাবে দেরিতে পাশ করানো যায়, তাঁরা সেই ফন্দি আঁটছে। আর তাদের এই রণকৌশলের খবরে অক্সিজেন পেয়েছে ফ্রান্সের সংখ্যাগরিষ্ঠ নাগরিক।

এদিকে অন্যান্য দেশের পাশাপাশি ফ্রান্সেও করোনায় আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে বাড়ছে। গত শুক্রবার সে দেশে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লক্ষ। ফ্রান্সেও জারি একাধিক বিধি-নিষেধ। তারপরেও এই দৈত্যকে বোতলবন্দি করা যাচ্ছে না। আক্রান্তের সংখ্যা আগামীদিনে আরও বাড়বে, এমনটাই মনে করছে সরকার।

 

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের