আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অমর প্রেম, স্বামীর মৃত্যুর পরে বিষ খেয়ে আত্মঘাতী স্ত্রী, একই চিতায় পুড়লেন দুজনে

নিজস্ব প্রতিনিধি: স্বামীর মৃত্যুশোক সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন স্ত্রী। ঘটনাটি বিজনরের মাসানপুর গ্রামের। এই নিদারুণ ঘটনা সত্যিই চোখে জল এনে দেওয়ার মতো। স্বামীকে হারিয়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন স্ত্রী।Bijno

কথায় বলে স্ত্রী অর্ধাঙ্গিনী। স্বামীর অর্ধ অঙ্গের অধিকারীনী তিনি। স্বামীর সুখ-দুঃখ-ভাল-মন্দ তো বটেই, এমনকি জীবন-মৃত্যু সবকিছুর সমান অধিকারী স্ত্রী। এই কথা যেন আক্ষরিক ভাবেই পালন করলেন ভীম সিংয়ের স্ত্রী।

তথ্য অনুযায়ী, কিরাতপুর থানা এলাকার মাসানপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এখানকার বাসিন্দা ৪৫ বছর বয়সী ভীম সিং গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। তিনি দেরাদুনের ঋষিকেশ এইমস এবং দইওয়ালা জলি গ্রান্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেই সময় দিন রাত স্বামীর কাছে থাকতেন ৪২ বছর বয়সী স্ত্রী রাজকুমারী। নিজের সেবা দিয়ে স্বামীকে সুস্থ করে তুলতে চেয়েছিলেন তিনি।

সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ভীম সিং মারা যান। এরপর মঙ্গলবার সকালে যখন তার মরদেহ গ্রামে আনা হয়, তখন রাজকুমারী মরদেহ জড়িয়ে অঝোরে কাঁদতে থাকেন। স্বামীর মৃত্যুশোক তাঁর কাছে এতটাই গভীর ছিল যে রাজকুমারী কিছুক্ষণ পর চুপচাপ নিজের ঘরে চলে যান। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান।

পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ রাজকুমারীকে বিজনরের এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বলা হয় যে তিনি কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন।  এরপর গ্রামবাসী এবং আত্মীয়স্বজনরা গঙ্গা ব্যারেজে একই চিতায় স্বামী-স্ত্রী উভয়কেই দাহ করেন।।

এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন গ্রামবাসীরা। স্থানীয়রা জানিয়েছেন দলিত পরিবারটি আগে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করত। জীবনে একসঙ্গে ছিলেন ভীম ও রাজকুমারী, মৃত্যুর পরেও যে একইসঙ্গে থাকবেন তাঁরা এ যেন ভাবনার অতীত ছিল সকলের।

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

৭১ বছর বয়সে নেট দুনিয়ার হিরো বনগাঁর আবসরপ্রাপ্ত শিক্ষক, নেটিজেনদের মন জয় ‘গান দাদু’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ