নাইজেরিয়ায় গণহত্যা, শতাধিক বাসিন্দাকে গুলি করে খুন দস্যুদের

সরকারিভাবে মৃতের সংখ্যা বলা হচ্ছে, মাত্র ৫৮

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বছরের শুরুতেই নাইজেরিয়ায় গণহত্যা। সশস্ত্র দুষ্কৃতীদের গুলির শিকার শতাধিক।

বিবিসির প্রতিবেদন অনুসারে, গুলি কেড়ে নিয়েছে দুশো নিরীহ মানুষের প্রাণ। তাদের মধ্যে রয়েছেন বহু মহিলা। মনে করা হচ্ছে, নাইজেরিয়া বিমানবাহিনীর সাম্প্রতিক বিমান হামলার বদলা নিতেই একসঙ্গে এতোজন নিরীহ গ্রামবাসীকে আগ্নেয়াস্ত্রের নিশানা করল সশস্ত্র দুষ্কৃতীদের দল। জানা গিয়েছে, এরা এসেছিল মোটর সাইকেলে চেপে। মোটর সাইকেল থেকে নেমে গ্রামবাসীদের লক্ষ্য করে তারা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে।

সরকারিভাবে বলা হচ্ছে, সশস্ত্র দুষ্কৃতী হামলায় প্রাণ হারিয়েছে মাত্র ৫৮জন। যদিও প্রত্যক্ষদর্শীর বিবৃতি অনুযায়ী, কমকরে ২০০ জন প্রাণ হারিয়েছে। সংখ্যাটা বাড়বে বৈ কমবে না।প্রেসিডেন্ট মুহামাদু বুহারি এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, সরকার এই বন্দুকধারীদের বিরুদ্ধে কোনও অবস্থাতেই নমনীয় হবে না। বন্দুকধারীদের খতম করতে গৃহীত পদক্ষে অব্যাহত থাকবে।দেশবাসীর উদ্দেশে তাঁর বার্তা, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি এবং নাইজেরিয়াবাসীদের প্রতি আমার আশ্বাস, বন্দুকধারীদের বিরুদ্ধে নেওয়া অভিযান মাঝপথে থামিয়ে দেওয়া হবে না। তাঁদের পুরোপুরি নিকেশ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’ প্রেসিডেন্টের মতে, সেনা অভিযানে দস্যুদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। তাই, তারা আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে।

বিবিসির প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, সেনা অভিযানে     গত সপ্তাহে ৫৩৭জন দুষ্কৃতীর (প্রেসিডেন্টের ভাষায় ডাকাতের দল) মৃত্যু হয়েছে। গত মে থেকে এখনও পর্যন্ত ৩৭৪জনকে সেনা-পুলিশ গ্রেফতার করেছে।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের