ব্রাজিলে পর্যটকদের নৌকার ওপর ভেঙে পড়ল বিশাল পাহাড়! মৃত ৬, নিখোঁজ ২০

কপালে যদি দুর্ঘটনা বা মৃত্যু লেখা থাকে তাহলে সেটা যে কীভাবে ঘটে যাবে তা কেউ বলতে পারে না।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলায় একটা প্রবাদ আছে, সেটা হল, সাবধানের মান নেই। তাই সর্বদা সাবধান থাকা উচিত। কিন্তু কপালে যদি দুর্ঘটনা বা মৃত্যু লেখা থাকে তাহলে সেটা যে কীভাবে ঘটে যাবে তা কেউ বলতে পারে না। মানুষ যতই সাবধান থাকুক না কেন, ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না। তাই হয়তো হ্রদ এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে এসে অকালে চলে গেল ৬ পর্যটকের প্রাণ। আর হ্রদের জলের মধ্যে নিখোঁজ হয়ে গেলেন প্রায় ২০ জন। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের ফুরনাস হ্রদে।

যেখানে আচমকা পাহাড়ের একাংশ ভেঙে পড়ে পর্যটকদের নৌকার ওপর। আর নিমেষের মধ্য ধূলিসাৎ হয়ে যায় সবকিছু। গা শিউরে ওঠা সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। যা দেখলে নিমষের মধ্যে হাড় হিম হয়ে যেতে পারে।   

 

ব্রাজিলের ফুরনাস হ্রদ হল পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। যেখানে প্রতিবছরই ভিড় করে থাকেন দেশ-বিদেশের অসংখ্য পর্যটকরা। নৌকায় হ্রদ ভ্রমণ, পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝরনা এবং গুহা সৌন্দর্য সকলেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে চায়। কিন্তু সেখান থেকেই ঘটে গেল বিপত্তি।  

হ্রদের পাশে থাকা পাহাড়ে গা ঘেষে দাঁড়িয়ে ছিল বেশ কয়েকটি পর্যটকদের নৌকা। সকলেই ফুরনাসের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত ছিলেন। বিপদ যে ঘনিয়ে আসছে তার বিন্দুমাত্র সংকেত পর্যন্ত কেউ পাননি। আচমকাই ভেঙে পড়ল পাহাড়ের একঅংশ। তাতে চাপা পড়ে যায় পর্যটকদের একাধিক নৌকা। পাহাড় অংশ ভেঙে পড়ায় জল উছলে আশে-পাশে থাকা নৌকাগুলিও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। 

এরপর দেরি না করে তড়িঘড়ি সেখানে উদ্ধার কার্য শুরু করে প্রশাসন। তাতে ৬ জনের মৃতদেহ উদ্ধার হয়। আর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ৩২ জনকে। নিখোঁজদের জন তল্লাশি চালাচ্ছে উদ্ধারকার্যের দায়িত্বে থাকা টিম।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের