দুর্ঘটনায় উল্টে গেল তেল বোঝাই ট্যাঙ্কার, চালককে বাঁচানোর পরিবর্তে মাল লুটে ব্যস্ত স্থানীয়রা

মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার ২২ টন সরিষার তেলের ব্যারেল বোঝাই একটি ট্রাক। নিমেষেই সর্বনাশ! চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সরিষার তেলের বোতল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার ২২ টন সরিষার তেলের ব্যারেল বোঝাই একটি ট্যাঙ্কার। নিমেষেই সর্বনাশ! চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সরিষার তেলের বোতল। অন্যদিকে গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছেন ট্যাঙ্কারের চালক এবং খালাসি। কিন্তু তাতে ভ্রুক্ষেপ নেই কারোর। বরং উপস্থিত লোকজন তেলের ব্যারেল লুঠ করতেই ব্যস্ত। আহত অবস্থায় পড়ে রইলেন চালক এবং খালাসি, বাঁচাতে এলো না কেউই। সম্প্রতি এই অমানবিক দৃশ্যটি দেখা গিয়েছে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে।

ইতিমধ্যেই লজ্জাজনক ঘটনার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তথ্য অনুযায়ী, তেলের ব্যারেল বোঝাই ট্রাকটি রাজস্থান থেকে নাগপুর যাচ্ছিল। ট্রাকটিতে সরিলার তেলের বাক্স বোঝাই ছিল। একসময় মধ্যপ্রদেশের ভোপালে আসতেই ট্রাকের চালক ঘুমিয়ে পড়ে। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে তেল বোঝাই ট্রাকেটির ধাক্কা লাগে একটি ডাম্পারের সঙ্গে। দুটি গাড়ির সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এবং ভিতরে আটকে যায় খালাসি এবং চালক। ঘটনাস্থলেই মারা যান ক্লিনার। চালক গুরুতর আহত হন।

নিমেষেই ট্রাকের পেছন থেকে ২২ টন সরিষার তেলের ব্যারেল রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। দুর্ঘটনার পরপরেই আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু আহতদের সাহায্য করার পরিবর্তে তাঁরা পড়ে থাকা সরিষার তেল লুঠ করতে শুরু করে। ট্রাকে আটকে থাকা চালক বা নিহত ক্লিনারকে উদ্ধারের চেষ্টা করেননি কেউই। ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিছুক্ষন পরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের দলবল ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ ক্রেনের সাহায্যে ট্রাকটি সরিয়ে নেয় এবং ক্লিনারের মৃতদেহ বের করে নিয়ে আসে। আহত চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি