আজ শালবনিতে জিন্দালদের তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস মুখ্যমন্ত্রীর হাতে

Share:

নিজস্ব প্রতিনিধি: রুক্ষ মাটির শালবনিতে আজ সোমবার (২১ এপ্রিল) দেশের অন্যতম শীর্ষ শিল্প সংস্থা জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যু‍ৎ কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে হাজির থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখে ৮০০ মেগাওয়াট করে মোট ১৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট গড়ে তুলছে জিন্দাল গোষ্ঠী। খরচ হচ্ছে ১৬ হাজার কোটি টাকা। নতুন তাপবিদ্যু‍ৎ কেন্দ্রে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে। শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে হাজির থাকবেন বাংলার ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায় ও জিন্দাল গোষ্ঠীর শীর্ষ কর্তারা।

গত ফেব্রুয়ারিতে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে রাজ্য সরকার আয়োজিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে (বিজিবিএস) জিন্দাল শিল্প গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল শালবনিতে তাপবিদ্যু‍ৎ কেন্দ্র গড়ার ঘোষণা করেছিলেন। পাশাপাশি একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন। ২০০৮ সালে শালবনিতেই একটি ইস্পাত কারখানা গড়ার উদ্যোগ নিয়েছিল জিন্দাল গোষ্ঠী। কিন্তু ২ নভেম্বর মাওবাদী হামলার পর তা স্থগিত হয়ে যায়।  ত‍ৎ‍কালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটিয়েছছিল মাওবাদীরা। ঘটনাচক্রে সেই কনভয়ে শামিল ছিল ত‍ৎকালীন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রামবিলাস পাসওয়ানের গাড়িও।

২০১১ সালে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর ওই জমির একাংশে তৈরি হয় একটি সিমেন্ট কারখানা। ফলে স্থানীয় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের পথ খুলে গিয়েছে। বিদ্যু‍ৎ কেন্দ্র ও শিল্প পার্ক হলে স্থানীয়দের কর্মসংস্থানের পথ আরও প্রশস্ত হবে বলে মনে করছেন রাজ্য প্রশাসনের শীর্ষ আমলারা। বর্তমানে জঙ্গলমহলে মাওবাদীদের সেই দাপট না থাকলেও শালবনিতে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে আঁটসাঁট নিরাপত্তারও বন্দোবস্ত করেছে  জেলা প্রশাসন। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে মুখ্যমন্ত্রীর যাত্রাপথ। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শালবনিতে জিন্দালদের বিদ্যু‍ৎকেন্দ্রের শিলান্যাসের পরে মেদিনীপুর ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে থাকবেন মেদিনীপুর সার্কিট হাউসে। আগামিকাল মঙ্গলবার (২২ এপ্রিল) মেদিনীপুর কলেজ মাঠে সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। ওই অনুষ্ঠান থেকেই গোয়ালতোড়ের একটি সৌরবিদ্যু‍ৎ কেন্দ্র-সহ একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করবেন। গোয়ালতোড়ের সৌরবিদ্যু‍ৎ কেন্দ্রটিতে প্রথম পর্যায়ে ১১২.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদিত হবে। এটিই হতে চলেছে রাজ্যের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা একটি জার্মান সংস্থার সঙ্গে যৌথভাবে প্রকল্পটি নির্মাণ করছে।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?