শেখ হাসিনা-সহ পরিবারের ১০ সদস্যের বিরুদ্ধে চরম পদক্ষেপ মোল্লা ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় রয়েছে, ‘হাতে না পেরে ভাতে মারা।’ এক নম্বর শত্রু শেখ হাসিনার বিরুদ্ধে সেই কৌশলই অবলম্বন করলেন মোল্লা মুহাম্মদ ইউনূস। দিল্লিতে আশ্রয় নেওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়েরের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ বা বাজেয়াপ্ত করেছিল তদারকি সরকার। আর এবার শেখ হাসিনা-সহ তাঁর পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করে দিল নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। যার ফলে বাংলাদেশি নাগরিক হিসাবে নিজেদের পরিচয় দেওয়া অনেকটাই মুশকিল হয়ে যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের পক্ষে। সূত্রের খবর, শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র শিগগিরই বাতিল করার নির্দেশও দেওয়া হয়েছে।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে প্রাণ বাঁচাতে ঢাকা ছেড়ে পালিয়েএ দিল্লিতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। রাজনৈতিক পালাবদলের পরে অবৈধভাবে ক্ষমতা দখল করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহহমানের পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করেছে পাকিস্তানি দোসর মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকার। বিচারের নামে প্রহসন চালিয়ে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে পাকিস্তান ভাগের বদলা নিতে উঠে পড়ে লেগেছে সুদখোর মহাজন ইউনূসের সরকার। ভারতের বিদেশ মন্ত্রকের কাছেও শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত ১৩ ফেব্রুয়ারি চিঠি পাঠিয়েছে। যদিও সেই চিঠিত সাড়া দেয়নি মোদি সরকার।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিকের জাতীয় পরিচয়পত্র লক করা হয়েছে। নির্বাচন কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, ‘জাতীয় পরিচয়পত্র লকের অর্থ হল, এর তথ্য যাচাই, সংশোধন বা পরিবর্তন করা সম্ভব নয়। এমনকি লক করা এনআইডি আর ব্যবহার করা যাবে না। ফলে বাংলাদেশি হিসাবে কোনও সুবিধা পাবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা।’   

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও