নববধূকে নিয়ে ইডেনে কলকাতার খেলা দেখতে হাজির দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের পর সোমবার প্রথম আউটিং এ বেরোলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ নববধূ রিঙ্কু কে নিয়ে। ফুচকা খেতে বা সিনেমা দেখতে নয়। সরাসরি ইডেনে চলে গেলেন কলকাতা ও গুজরাটের আইপিএল(IPL) ম্যাচ দেখতে। সোমবার ম্যাচ শুরু হওয়ার অনেক আগে সে পৌঁছে যান এই নব দম্পতি। খোঁজ মেজাজে নব বধূকে সঙ্গে নিয়ে গল্প গুজব করেন দিলীপ ঘোষ(Dilip Ghosh) সকলের সঙ্গে। নিজেই বলেন আমি তো প্রায়শই খেলা দেখতে আসি। প্রথমবার রিঙ্কু এল আমার সঙ্গে খেলা দেখতে। সবার সঙ্গে দেখা হচ্ছে। মেলামেশা হচ্ছে। এত বড় জায়গা ভালই লাগছে। নববধূ রিঙ্কু বলেন, প্রথমবার ওর (দিলীপ ঘোষ)সঙ্গে খেলা দেখতে এলাম। বেশ ভালো লাগলো। বিয়ের পরের দিন দিলীপ ঘোষ পৌঁছে গিয়েছিলেন খড়্গপুরে নববধূকে ছাড়াই।

রাতে সেখানকার দলীয় অফিসে তাঁর জন্মদিন পালন হয়েছিল। খড়্গপুরের দলীয় সমর্থকরা ভেবেছিলেন নতুন বধূকে সঙ্গে নিয়ে দিলীপ ঘোষ আসবেন। কিন্তু সেখানে পৌঁছে চেয়ারে বসে নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছিলেন সঙ্গে নিয়ে ঘুরতে হবে নাকি বউকে। যখন সময় হবে, পরে সে নিশ্চয়ই আসবে খড়্গপুরে। সেই দিলীপ ঘোষকে দেখা যায় রিঙ্কুকে নিয়ে সোমবার ইডেনে খেলা দেখতে আসতে। কারণ বিয়ের পর নব দম্পতি হিসেবে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে রিংকু জানিয়েছিলেন টাকা দেখা হয়েছে ইডেনের(Eden) বক্সে বলে যে সংবাদ পরিবেশন হয়েছে তা সঠিক নয়। কারণ তিনি কখনো দিলীপ ঘোষের সঙ্গে খেলা দেখতে যাননি বিয়ের আগে ইডেনে।

দিলীপ ঘোষ নিজেই বলেছিলেন রিংকুর(Rinku) ছেলে একবার তার সাথে খেলা দেখতে গিয়েছিল ইডেনে। পাশে বসে স্ত্রীর সাক্ষাৎকার দেওয়ার সময় এই বক্তব্য হয়তো কানে বিঁধে ছিল রাজনীতিতে পোড় খাওয়া দিলীপ ঘোষের। তাই সোমবার নতুন বউকে নিয়ে ইডেনের মাঠে এসে রিংকুর সেই আক্ষেপের অবসান ঘটালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও সাংসদ। লোকসভা নির্বাচনে হাড়ের পর অনেকটাই বিমর্ষ হয়ে পড়েছিলেন দিলীপ ঘোষ। কখনো তার সংসার ধর্ম পালনের ভাবনাচিন্তা ছিল না। কিন্তু মায়ের পিড়াপিবড়িতেই রাজি হন দিলীপ ঘোষ। অবশ্য এতে বৌদি রিংকুর অনেকটা অবদান ছিল।

দিলীপ ঘোষের মাকে দেখভাল করতে এসে শাশুড়ি মায়ের মন বিয়ের আগেই জয় করে নিয়েছিলেন রিঙ্কু দেবী। গত শুক্রবার গুড ফ্রাইড – এর দিন ব্যাচেলার ট্যাগ ত্যাগ করে ছাদনাতলায় গিয়ে শুভদৃষ্টি আর সিঁদুর দানের মাধ্যমে সংসার জীবনে প্রবেশ করেন দিলীপ ঘোষ। মধুচন্দ্রিমা করতে পর হয়তো যাবেন দিলীপ ঘোষ। কিন্তু তার আগে ইডেনের মাঠে হাজির হয়ে হাসি-ঠাট্টায় মেতে উঠে রাজনীতিতে পোড় খাওয়া দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন তিনি এখন এক ‘আদর্শ স্বামী’।

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

তেলঙ্গানার পর এবার ছত্তীসগড়! জেলের পাঁচিল টপকে পালাল ৪ বন্দি

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা